ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নিজের আফসোসের কথা স্বীকার করলেন সাকিব
সিলেটে মাশরাফির দল প্রথম ম্যাচ হারায় বরিশালের সামনে সুযোগ চলে আসে ব্যবধান কমানোর পাশাপাশি দ্বিতীয় স্থানটি আরও মজবুত করার। কিন্তু আজ সিলেট পর্বেও শেষ দিন ঢাকা ডমিনেটর্সের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে সাকিবের দল পিছিয়ে পড়লো দুই ধাপ।
সিলেটের ১০ ম্যাচে ১৬ পয়েন্টের বিপরীতে বরিশালের পয়েন্ট দাঁড়ালো ৯ খেলায় ১২। এখন যা অবস্থা, তাতে সিলেটকে পিছনে ফেলে সাকিবের দলের শীর্ষে যাওয়া কঠিন।
যতটা সামনে এগোনোর সুযোগ ও সম্ভাবনা ছিল, সিলেট পর্বে তা হলো না বরিশালের। তাই হারের পর আক্ষেপ বরিশাল অধিনায়কের। মঙ্গলবার খেলা শেষে সাকিব বলেন, ‘আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়, ওখান থেকে আমরা একটু পিছিয়ে পড়লাম। যে সুযোগ ছিল হাতছাড়া করেছি। তারপরও আমাদের তিনটা ম্যাচ আছে। প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যদি সেরা দুইয়ে কোয়ালিফাই করতে চাই। চেষ্টা থাকবে যেন ঢাকায় আমরা জয়ের ধারায় ফিরতে পারি।’
এবারের বিপিএলে শুরু থেকেই তার ব্যাট হাসছে। প্রতি খেলায় রান করেছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেও পেরেছেন। কিন্তু শেষ কয়েক ম্যাচে ব্যাটে রানের ধারা কমে গেছে সাকিবের।
প্রথম ৫ খেলার তিনটিতেই (৬৭, ৮১* ও ৮৯*) করেছিলেন হাফসেঞ্চুরি। তবে সর্বশেষ ৪ ম্যাচে বড় ইনিংস খেলতে পারেনি। শেষ দুই ম্যাচে (২ ও ৫) তো দাঁড়াতেই পারেননি উইকেটে।
সাকিব আশা করছেন, আবারও শুরুর মতো ছন্দে ফিরতে পারবেন। তিনি বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচ এত ভালো করতে পারিনি। আশা করি আবার যেন ভালো ব্যাট করতে পারি। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম, পরের অংশে এসেও যেন ওভাবে শেষ করতে পারি।’
সবমিলিয়ে টুর্নামেন্ট হিসেবে বিপিএলটা এবার কেমন যাচ্ছে? সাকিবের ছোট উত্তর, ‘ভালো।’ কথা বলার এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয় হাথুরুসিংহের ব্যাপারে। আবারও কোচ হিসেবে দায়িত্ব পেলে কেমন করবেন হাথুরু? এমন প্রশ্ন সাকিব ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান।
এরপর আবারও সাকিবের কাছে জানতে চাওয়া হয় হাথুরুসিংহে কোচ হিসবে আসলে আপনার কেমন লাগবে? এবার জবাবে সাকিব বলেন, ‘ঠিক আছে’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ