ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টাইন এই সুপারস্টার পেতে চেলসির রেকর্ড প্রস্তাব
পর্তুগিজ ক্লাবটি এই অর্থে এনজোকে বিক্রি করতে রাজি হলে ইংল্যান্ডের দলবদলে ট্রান্সফার ফির রেকর্ডটি লেখা হবে নতুন করে। রাতেই শেষ হচ্ছে শীতকালীন দলবদলের সময়সীমা। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজকে পেতে চায় চেলসি।
গত বছরের মে মাসে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ১৭৩ কোটি টাকায় এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ায় বেনফিকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তরুণ এই মিডফিল্ডার জেতেন প্রতিযোগিতার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। কম দামের বিশ্বকাপজয়ী তারকাকে পেতে লড়াইয়ে নামে ইংল্যান্ডের বেশ কয়েকটি শক্তিশালী ক্লাব। সুযোগ বুঝে ইচ্ছেমতো তার দাম বাড়িয়ে দেয় বেনফিকা।
বিশ্বকাপের পর ফার্নান্দেজের রিলিজ ক্লজ বাড়িয়ে ১ হাজার ৩৮৫ কোটি টাকা ধার্য করে পর্তুগিজ ক্লাবটি। জানুয়ারির শুরুর দিকে ফার্নান্দেজকে পেতে বেনফিকাকে মোটা অঙ্কের প্রস্তাব দেয় চেলসি। এরপর বড় বড় ক্লাবের আগ্রহ দেখে ফার্নান্দেজের দামটা আরও বাড়িয়ে ১ হাজার ৭৩১ কোটি টাকা করে ফেলে তারা।
ব্রিটিশ গণমাধ্যম দৈনিক টেলিগ্রাফের দাবি ফার্নান্দেজকে পেতে এরই মধ্যে বেনফিকাকে ১ হাজার ৩৮৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে চেলসি। দলবদলের বাজারের বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে চেলসির সঙ্গে আলোচনা চলছে বেনফিকার।
আর এই আলোচনাকে দর-কষাকষি বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। এখন দেখার বিষয় এই উইন্ডোতে এনজো ফার্নান্দেজকে চেলসি দলে ভেড়াতে পারে কি না!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ