ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এনামুল-মাহমুদুল্লাহ দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকাকে যত রানের লক্ষ্য ছিল বরিশাল
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালো করে বরিশাল। এনামুল হক বিজয় ও সাইফ হাসানের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলে তারা। বরিশালের দুই ওপেনারই শুরু থেকে খানিকটা দেখেশুনে খেলছিলেন। পাওয়ার প্লে শেষ হতেই অবশ্য তাদের জুটি ভাঙেন আমির হামজা।
বাঁহাতি এই স্পিনারের বলে খানিকটা করে নিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা অ্যালেক্স ব্লেককে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করা সাইফ। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। মুক্তার আলীর অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং অফে থাকা আরিফুল হকের হাতে ধরা পড়েন।
সুবিধা করতে পারেননি ছন্দে থাকা ইফতিখার আহমেদ। নাসির হোসেনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে মিড উইকেটে ক্যাচ আউট হন পাকিস্তানের এই ব্যাটার। ইফতিখারের ব্যাট থেকে আসে ১০ রান। সাবলীল ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি বিজয়ের।
সৌম্যর বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপার মিঠুনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ৩৫ বলে ৪২ রান করা বিজয়। শেষ দিকে ৪২ রানের জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ ও সালমান হোসেন। শরিফুল ইসলামের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ৩৯ রান করা মাহমুদউল্লাহ ফিরলে ভাঙে তাদের এই জুটি।
যদিও শরিফুলের সেই ওভার থেকে ২০ রান নেন বরিশালের ব্যাটাররা। পরের ওভারে আউট হয়েছেন ১৪ রান করা সালমান। শেষ পর্যন্ত বরিশাল থামে ৮ উইকেটে ১৫৬ রানে। ঢাকার হয়ে হামজা দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাসির, সৌম্য, শরিফুল, সালমান এবং আল আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ