ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল পাপন
সাবেক এই টাইগার কোচ আবারও ফিরবেন বিসিবির ডেরায়, এমনটাই ছিল সংবাদের শিরোনাম। কিন্তু গত কিছুদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, বিসিবিকে ব্যবহার করে অস্ট্রেলিয়ান দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে চুক্তি এবং বেতন বাড়িয়ে নিয়েছেন হাথুরু। এমন অবস্থায় নতুন কোচ পাওয়া নিয়ে আবারও শঙ্কার তৈরি হয়।
তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেটে বিপিএলের খেলা দেখতে গিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ আসবে টাইগারদের জন্য। আনুমানিক সময়সীমা হিসেবে ফেব্রুয়ারির ১৮-২০ তারিখের কথা জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
নতুন কোচ, চান্দিকা হাথুরুসিংহে এবং কবে আসবেন কোচ এসব নিয়ে সিলেটে আজ (৩০ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,
‘ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন (কোচ) । চলে আসবে। কে আসবে সেটা এখনো বলব না। ১৮ থেকে ২০ তারিখের (ফেব্রুয়ারি) মধ্যে এসে পড়বে।
আমি তো জানি না (কোচ হাথুরুসিংহে হচ্ছেন কিনা?)। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। দেখতে পাবেন। ১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাব।’
আসছে ১লা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংলিশরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ