ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শীর্ষস্থান আরও পোক্ত করলো সিলেট
দশম ম্যাচে এটি আট নম্বর জয় সিলেটের। তাদের প্লে-অফ বলতে গেলে নিশ্চিত। অন্যদিকে অষ্টম ম্যাচে খুলনার এটি ষষ্ঠ হার।
১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল করেন ১০ বলে ১২। এরপর শাই হোপ (২২ বলে ৩৩) আর আজম খানের (১৭ বলে ৩৩) ব্যাটে কিছুটা সময় লড়াই করেছে খুলনা।
তবে সেই লড়াই খুব বেশিদূর যায়নি। ২ উইকেটে ৭৪ থেকে ১৫ ওভার যেতেই ৭ উইকেটে ১২৪ রানে পরিণত হয় দলটি। ফলে শেষ ৫ ওভার খুলনার ব্যাটিং বলতে গেলে ছিল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৭ রান পর্যন্ত যেতে পেরেছে ইয়াসির আলি রাব্বির দল।
সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। তবে ৪ উইকেট পেলেও তিনি খরচ করেন ৩৭ রান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির আর রেজাউর রহমান রাজা।
এর আগে নাজমুল হোসেন শান্ত (১২ বলে ৬) সুবিধা করতে পারলেন না। তবে আরেক ওপেনার তৌহিদ হৃদয় আর ওয়ান ডাউন জাকির হাসান ঝোড়ো ব্যাটিং করলেন। দুজনই খেললেন হাফসেঞ্চুরি ইনিংস। হৃদয়-জাকিরের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ গড়লো সিলেট স্ট্রাইকার্স।
ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল সিলেট। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তারা তোলে ৪২ রান। তবে সেট হওয়ার পরই হাত খুলে খেলতে থাকেন হৃদয় আর জাকির।
দ্বিতীয় উইকেটে ১১৪ রানের বড় জুটি গড়েন এই দুজন। হৃদয় ৪৯ বলে ৯ বাউন্ডারির সাহায্যে করেন ৭৪ রান। ৩৮ বলে জাকিরের ৫৩ রানের ইনিংসে চারের চেয়ে ছক্কা দ্বিগুণ (২টি চার, ৪টি ছক্কা)।
শেষদিকে রায়ান বার্ল ১১ বলে ২২ আর থিসারা পেরেরা ৭ বলে ১৭ রানের ক্যামিওতে সিলেটকে ১৯২ রানের বড় সংগ্রহ পর্যন্ত নিয়ে যান। খুলনার মার্ক দয়াল ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪০ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ