ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে জায়গা পেতে আফ্রিকা-শ্রীলঙ্কা-উইন্ডিজের ত্রিমুখী লড়াই
৮৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা সাউথ আফ্রিকার পয়েন্ট ৭৯। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলছে প্রোটিয়ারা। ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে তারা।
ইনফর্ম সাউথ আফ্রিকার সামনে এখনও সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে টপকে শীর্ষ আটে ওঠার। চলমান সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের হারাতে পারলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতবে টেম্বা বাভুমার দল। আর তাতে সুপার লিগ টেবিলেও আসবে পরিবর্তন। সুপার লিগে ক্যারিবিয়ানদের টপকে যাবে প্রোটিয়ারা।
ইংলিশদের হারিয়ে সাউথ আফ্রিকা সেরা আটে ওঠলে, কপাল পুড়বে ক্যারিবিয়ানদের। কারণ নিকোলাস পুরান-জেসন হোল্ডাররা তখন নেমে যাবে নয়ে। সুপার লিগের এই চক্রে তাদের আর কোনো ম্যাচও বাকি নেই। তাই বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হয়েছিল তাদের।
এই লড়াইয়ে সাউথ আফ্রিকার আরেক প্রতিদ্বন্দী শ্রীলঙ্কা। তারাও খুব একটা পিছিয়ে নেই। এখনও বেশ কিছু সুযোগ আছে লঙ্কানদের হাতে। ৭৭ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের ঘাড়ে নিশ্বাস ফেলছে লঙ্কানরা। ওয়ানডে সুপার লিগে এখনও দাসুন শানাকার দলের তিনটি ম্যাচ বাকি।
নিউজিল্যান্ডের মাটিতে মার্চের শেষ সপ্তাহে ম্যাচ তিনটি খেলবে লঙ্কানরা। ওই সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে তাদের পয়েন্ট হবে ১০৭।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচসহ দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষেও আরও দুটি ম্যাচ জিতলে তারাই সরাসরি বিশ্বকাপে খেলবে। তখন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ কোনো প্রভাব ফেলবে না প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপ খেলায়। সুপার লিগের প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পায় ১০ পয়েন্ট। ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর ওই দুই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১০৯।
আর এই তিন ম্যাচের একটিতেও যদি হারে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা তিনটি ম্যাচই জিতলে সরাসরি বিশ্বকাপ খেলবে লঙ্কানরা। স্বাগতিক ভারতসহ ২০২৩ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ