ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

শরিফুলের চিকিৎসার জন্য বিশাল অর্থ দেবে রংপুর রাইডার্স

২০২৩ জানুয়ারি ৩০ ১৬:২৪:৫৭

শরিফুলের চিকিৎসার জন্য বিশাল অর্থ দেবে রংপুর রাইডার্স

এর আগে বেঁচে থাকতে চিকিৎসার জন্য অর্থ চেয়ে আকুতি জানান শরিফুল। এরপর তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও তাঁর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এবার শরিফের চিকিৎসায় এগিয়ে এলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্সের এক কর্মকর্তা বাংলানিউজকে সাহায্যের কথা নিশ্চিত করে বলেন, ‘এখন তো বিপিএল সিলেটে হচ্ছে। ঢাকায় ফেরার পর আমরা তাকে পাঁচ লাখ টাকা দেবো। এটি আমাদের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ