ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সিলেট পর্ব শেষেই বিপিএল ছেড়ে দশে চলে যাচ্ছে যেসব পাকিস্তানি ক্রিকেটার
যদিও একটা সুযোগ তারা রেখেছিলো। বলেছিলো, বিপিএল খেলা ক্রিকেটাররা পিএসএলে তাদের ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলে অনুমতি নিতে পারলে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার সুযোগ পাবে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে তাদেরকে।
মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন এবারের বিপিএলে। এদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন ৪ ফেব্রুয়ারির মধ্যেই। অর্থ্যাৎ সিলেটেই নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলবেন তারা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ। পিসিবির নির্দেশনা অনুযায়ী পিএসএল খেলতে তারা দেশে ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারি।
সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালে পাকিস্তানি ক্রিকেটার খেলছেন তিনজন। তারা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পিসিবির চুক্তিতে থাকার কারণে হায়দার আলিকে ২ ফেব্রুয়ারির মধ্যেই ফিরতে হচ্ছে। ইফতেখার আহমেদ ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারির আগে। ৩ ফেব্রুয়ারি ঢাকায় শেষ ম্যাচ খেলে দেশে ফেরার বিমান ধরতে পারেন তিনি। তবে ওয়াসিম জুনিয়র ফিরতি লেগের এক ম্যাচ বাকি রেখে দেশে ফিরবেন। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খেলবেন তিনি।
রংপুর রাইডার্সে খেলছেন শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং হারিস রউফ। তারা কবে ফিরবেন জানা যায়নি। সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষ করেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলছেন উসমান খান।
খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার এবং সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান। খেলছেন অলরাউন্ডার আমাদ বাট। তারা কবে ফিরবেন জানা যায়নি। তবে খুলনার পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ ফিরে গেছেন রাজনৈতিক দায়িত্ব নেয়ার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ