ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
২-১ গোলের চম লড়াইয়ে শেষ হল ব্রাইটন-লিভারপুলের ম্যাচ, জেনে নিন ফলাফল
শেষ মুহূর্তের গোলে বাজিমাত করলো ব্রাইটন। ঘরের মাঠে খেলার সুবিধাটা ভালোভাবেই নিয়েছে তারা। প্রথম গোলে হজম করেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পেরেছে এবং লিভারপুলের মত দলকে হারিয়ে উঠে গেছে পঞ্চম রাউন্ডে।
এই পরাজয়ে প্রমাণ হয়ে গেলো চলতি মৌসুমটা খুব বাজেভাবে কাটছে লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা রয়েছে নবম নাম্বারে। এরই মধ্যে কারাবাও কাপ থেকেও বিদায় নিয়েছে তারা। এখন শিরোপার সম্ভাবনা টিকে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে তাদেরকে মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদের মত শক্তিশালী ক্লাবের।
লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলেন, ‘এই মৌসুমটায় এখনও আমাদের ভালোদিক দেখা যাচ্ছে না। চলতি বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঘটলো না। আসলেই আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি।’
‘ইংলিশ প্রিমিয়ার লিগেও আমরা ভালো অবস্থানে নেই। এখন দুটি কাপ (কারাবাও কাপ এবং এফএ কাপ) থেকেও বিদায় নিতে হলো আমাদেরকে।’
দুই সপ্তাহ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে পরাজয়ের স্বাদ পেয়েছিলো লিভারপুল। ওই ম্যাচে অলরেডদের ব্রাইটন হারিয়েছিলো ৩-০ গোলে। এবার এফএ কাপে শুরুতে গোল দিয়েও জিততে পারলো না ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা। ২-১ গোলে হারতে হলো।
ম্যাচের ৩০ মিনিটেই হার্ভি এলিয়টের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু লিড তারা ধরে রাখতে পারেনি। ৩৯তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান লুইস ডাঙ্ক।
১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ। দ্বিতীয়ার্ধও প্রায় শেষ হওয়ার পথে ছিলো। কিন্তু ইনজুরি সময়ে এসে (৯০+২) মিনিট। আচমকা গোল দিয়ে বসে ব্রাইটন। কাউরু মিতোমার গোলে এগিয়ে যায় ব্রাইটন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ