ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মেয়েরাই সামলাবে বিশ্বকাপ
এর আগে মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরুষ আম্পায়ারদের উপর দায়িত্ব দেওয়া হতো। মাঝেমধ্যে কিছু নারী আম্পায়ার অবশ্য থাকতেন। এবার শুধুই নারী আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করাতে চাচ্ছে আইসিসি।
মোট ১৩ জনকে রাখা হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে। এর মধ্যে ১০ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি। আইসিসি জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘আমরা কি ভাবছি তার পরিচয় এই সিদ্ধান্ত। আমরা চাই ছেলে এবং মেয়েরা সমান সুযোগ পাক। সে দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। সারা বিশ্বে আমরা নারী আম্পায়ারদের বেশি করে সুযোগ দিতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলা পরিচালনায় থাকবেন এমন ৭ জন অফিসিয়াল রয়েছেন। আইসিসির নারী ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান বলেন, ‘আগামী প্রজন্ম দেখছে যে শুধু ক্রিকেটার হয়ে ওঠা নয়, আরও অনেক ধরনের ক্যারিয়ারের সুযোগ রয়েছে। এমন সুযোগ যা বিশ্বকাপের সঙ্গে নাম জুড়ে দিতে পারে।’
নারী আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক। তিনি ২০১৬ সাল থেকে নারীদের সব বিশ্বকাপের অংশ ছিলেন। আম্পায়ারদের তালিকায় সবচেয়ে কনিষ্ঠ অ্যানা হ্যারিস। মাত্র ২৪ বছর বয়স তার। এমন বড় প্রতিযোগিতায় প্রথমবার দেখা যাবে তাকে। ভারত থেকে থাকবেন ম্যাচ রেফারি গন্দিকোটা সর্বা লক্ষ্মী। আম্পায়ার থাকবেন দু’জন, বৃন্দা রথী এবং জননী নারায়ণ।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১০ ফেব্রুয়ারি শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল শেষ চারে উঠবে। দু’টি সেমিফাইনাল ম্যাচ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। গ্রুপের তিনটি ম্যাচই কেপ টাউনে।
ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তানের। পার্লে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ