ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়ালের ব্যাপারে এমন মন্তব্য মানতে নারাজ আনচেলত্তি
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে গত বৃহস্পতিবারের ম্যাচে আতলেতিকোকে ৩-১ গোলে হারায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
শুরুতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রিয়ালকে সমতায় ফেরার রদ্রিগো। অতিরিক্ত সময়ে আতলেতিকোর ডিফেন্ডার স্তেফান সাভিচ লাল কার্ড দেখেন। এরপর গোল করেন করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র।
ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে আতলেতিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন দাবি করেন, রেফারিরা রিয়ালের প্রতি পক্ষপাতী এবং ক্লাবটি এমন একটি পরিবেশ তৈরি করেছে, যা ম্যাচ অফিসিয়ালদের প্রভাবিত করে।
“বাইরে থেকে যে কেউ (পরিস্থিতি) পর্যবেক্ষণ করলে তারা দেখতে পাবে যে, কয়েক দশক ধরে একই জিনিস প্রায় সবসময় ঘটছে। দুর্ভাগ্যবশত এটি আর কাউকে অবাক করে না, এটি আর খবর নয়। এটি খুব পরিষ্কার এবং কেবল গল্পটা মনে রাখতে হবে।”
গিল মারিনের দাবি আনচেলত্তির কাছে একেবারেই ভিত্তিহীন ঠেকছে। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শনিবারের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে জানতে চাইলে ইতালিয়ান কোচ বলেন, রেফারির সাহায্য নয়, শ্রেয়তর দল হিসেবেই জিতেছে তার দল।
“আমি মন্তব্যটা পড়িনি, যদিও আমি কিছুটা শুনেছি। আমি এটি নিয়ে কথা বলতে চাই না। আমি একটা কথা বলতে পারি যে, আমার মত একান্তই ব্যক্তিগত এবং আমি সবার মতামতকে সম্মান করি।”
“এটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল, একটি নায্য ম্যাচ। আমি মনে করি আমাদের অংশের জন্য আমরা জয়ের যোগ্য। বাকি বিষয়গুলো নিয়ে আমি কথা বলব না।”
লা লিগায় ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী রিয়াল। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ