ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অবশেষে পিএসজির সাথে সম্পর্কের ইতি
২০১৯ সালের সেপ্টেম্বরে চার বছরের চুক্তিতে রিয়েল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন নাভাস । শুরু থেকেই দলের এক নাম্বার গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন পোস্টের নীচে । কিন্তু ২০২১ সালে ইটালির ইউরোজয়ী কিপার গিয়ানলুইগি ডোনারুম্মা দলে আসার পর থেকেই তিনি ক্রমশ উপেক্ষিত হতে শুরু করেন । জায়গা হারান এক নাম্বার গোলরক্ষকের ।
২০২২-২৩ মৌসুমে তো মাঠে নামাই হচ্ছে না নাভাসের । ফ্রেঞ্চ লীগ ওয়ানে এখন পর্যন্ত মাঠে নামাই হয় নি । খেলেছেন দুইটি ফ্রেঞ্চ কাপের ম্যাচ । পিএসজি কোচ ক্রিস্টোফ গলতিয়ের জানিয়েছেন , ‘ নাভাস দারুণ কিপার । তাঁকে আমরা ফ্রেঞ্চ কাপে নিয়মিত খেলাব। ‘
পিএসজি কোচের বক্তব্যে নাভাসের খুশী হওয়ার কিছু নেই । তিনি লীগ ম্যাচে সুযোগ পাবেন না , এটা বরং পরিস্কার । তাই নাভাস মৌসুম শেষে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন । জানা গেছে , ইংল্যান্ডের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট নাভাসকে দলে নিতে আগ্রহী ।
ফ্রান্সের ‘লে ইকুইপে’ জানিয়েছে , ইতোমধ্যে নটিংহ্যামের সাথে মৌখিক চুক্তি হয়ে গেছে নাভাসের ।
পিএসজি কোচ জানিয়েছেন , ‘ নাভাসের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে ক্লাব । সে যা চাইবে , সেটাই হবে । যদিও বিষয়টা ম্যানেজমেন্টের ।
পিএসজি’র সাথে জুনেই চুক্তি শেষ হচ্ছে নাভাসের । ফরাসী ক্লাবের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন কোস্টারিকান গোলরক্ষক । ক্লাব ফুটবলে পিএসজি ছাড়া স্পেনের লেভান্তে আর রিয়েল মাদ্রিদে হয়ে খেলেছেন । মাদ্রিদেও তিনি বেলজিয়াম কিপার থিবাউ কর্তোয়ার কারণে শেষদিকে মুল একাদশে জায়গা হারিয়েছিলেন ।
দেশের হয়ে ৩৭ বছরের নাভাস ১১০ ম্যাচ খেলেছেন । ছিলেন কাতার বিশ্বকাপেও । দুইবার জিতেছেন কনকাকফ অঞ্চলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার । ক্লাব ক্যারিয়ারে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগসহ জিতেছেন ২২টি শিরোপা ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ