ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

চরম বিপদে সোহান, নিষিদ্ধ হওয়ার পথে

২০২৩ জানুয়ারি ২৮ ১৫:০০:৩৭

চরম বিপদে সোহান, নিষিদ্ধ হওয়ার পথে

চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করেছেন রংপুরের এই অধিনায়ক। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের দেওয়া নো বলের সিদ্ধান্তে বিরোধ জানিয়ে এসে তর্ক জুড়ে দেন সোহান। যার ফলে এই ক্রিকেটারকে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এর আগেও এক ডিমেরিট পয়েন্ট ছিল এই ক্রিকেটারের নামের পাশে।

যার ফলে বিপিএলের মাঝপথেই ৩ ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে সোহানের। আর ১ ডিমেরিট পয়েন্ট হলে নিষিদ্ধ হতে হবে সোহানকে। বিপিএলে ৪ ডিমেরিট পয়েন্ট হলেই ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়ে থাকে। সোহানের ডিমেরিট পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে এখন তিনে।

কেবল ডিমেরিট পয়েন্টই নয় সোহানকে ফরচুন বরিশাল ম্যাচে তর্কের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশও জরিমানা করা হয়েছে। সোহান ছাড়া হারিস রউফকে সতর্ক করা হয়েছে। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালীন সোহানের সঙ্গে আম্পায়ারের বিপক্ষে তর্কে জড়িয়ে গিয়েছিলেন রউফও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ