ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুধু মাত্র মার্টিনেজের জন্য এবার নিয়মই বদলে ফেলছে ফিফা
আগামী মার্চেই লন্ডনে বোর্ড মিটিং রয়েছে আন্তর্জাতিক এফএ বোর্ডের। সেখানে লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। কোনওভাবেই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।
টাইব্রেকার শ্যুট আউটের সময় আগ্রাসী মূর্তি ধরেছিলেন মার্টিনেজ। কিংসলে কোমানের ফোকাস নড়িয়ে দেওয়ার জন্যই তিনি তাঁকে অপেক্ষা করিয়ে রাখেন। রেফারির সঙ্গে কথা চালিয়ে যান। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন।
কিংসলে কোমান মার্টিনেজের মানসিক খেলার শিকার হওয়ার পরে একই ফাঁদে পড়েন রিয়েল মাদ্রিদে খেলা অরেলিয়েন চুয়ামেনি। শট নেওয়ার ঠিক আগেই মার্টিনেজ বল তুলে দূরে ছুড়ে ফেলেন। এই ট্যাকটিক্স-ই শেষমেশ আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দেয়। কারণ ফ্রান্সের হয়ে পেনাল্টি নিতে এসে চুয়ামেনি এবং কিংসলে কোমান দুজনেই মিস করে বসেন। পেনাল্টিতে শেষমেশ আর্জেন্টিনা ৪-২ গোলে জয়লাভ করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
ম্যাচের পরেও মার্টিনেজ শিরোনামে উঠে এসেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার সময় অশ্লীলতা প্রদর্শন করে। পরে আর্জেন্টিনীয় সুপারস্টার জানান, ফরাসি সমর্থকদের বার্তা দেওয়ার জন্যই তিনি সেরকম অঙ্গভঙ্গি করেছিলেন। পরে ফিফার তরফে নিন্দা করে জানানো হয়, আর্জেন্টিনা শৃঙ্খলাভঙ্গ করেছে।
ফাইনাল ম্যাচের পর এমবাপেকে নিয়ে ড্রেসিংরুমে গান গাওয়া হোক, বা ফরাসি সুপারস্টারের পুতুল নিয়ে বুয়েন্স আয়ার্সে উদযাপন-বারেবারেই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ