ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম
প্রচন্ড ভালোবাসা থেকেই ক্রিকেটে আসা। এক পর্যায়ে এই ইভেন্ট দিয়ে এসেছে অর্থ, সঙ্গে খ্যাতিও। তবে মাশরাফি বলেছেন, এই ইভেন্টের প্রতি তার যে প্যাশন পরবর্তীতে অর্থ না আসলেও তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতেন। বৃহস্পতিবার বিপিএলের সিলেট পর্ব শুরুর একদিন আগে গণমাধ্যমের সামনে এমনটিই বলেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি বলেন, ‘বাসা থেকে বলা হয়েছিল পড়ালেখা করো, আমি ক্রিকেট বেছে নিয়েছি। তখন এত অর্থ, গাড়ি-বাড়ি কিছুই ছিল না। ক্রিকেট দিয়েই কিন্তু জীবনের সবকিছু হয়েছে। একটা পর্যায়ে ক্রিকেট প্যাশন থেকে পেশা হয়েছে। প্যাশনটা এমন পর্যায়ে গিয়েছে যে একটা পর্যায়ে হয়তো অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম।’
‘আপনাদের এখানে যেটা বারবার বলেছি, বিশ্বাস করি বলেই এখনও আমি খেলছি। এমন কোনো অর্থ আমি ক্রিকেট থেকে এখন পাই না। তো এটা শুধু পেশার ব্যাপার না এখন, এটা প্যাশনের ব্যাপার। আমি যখন ক্লাস সিক্স-সেভেন-এইটে পড়ি, তখন থেকেই এই স্পোর্টসটাকে...যখন ক্রিকেটের ওই ইমেজ ছিল না, তখন থেকেই ভালোবেসেছি। এই খেলার প্রতি আমার যে ভালোবাসা আছে হয়তো আরেকজন ক্রিকেটারেরও তাই আছে। হয়তো তার ক্ষেত্রে গেলেও একই কাজ করবে। তারটা তো আমি বলতে পারবো না, আমারটা বলতে পারবো। আমি ক্রিকেট খেলেছি ভালোবেসেছি, এখনও ভালোবাসি, এজন্য খেলি।’
ক্যারিয়ারে তেমন কোন প্রত্যাশা নেই মাশরাফি। নেই চাওয়া-পাওয়ার তাড়া। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিওনি, যেতেও চাইনি। আমার হ্যাপিনেস আমার কাছে। হ্যাপিনেস কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে। এজন্য আমি কারো কাছে কিছু আশা করি না। সত্যি বললাম, হাজারবার বললে হাজারবারই বলবো আমি কিছুই আশা করি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ