ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
“আর্জেন্টিনা দল বেয়াদপে ভর্তি”-ইব্রা
এবার আর্জেন্টিনা দলকে সরাসরি নিশানা করলেন জলাটান ইব্রাহিমোভিচ। ইন্টার ফ্রান্স-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফলকে একহাত নিলেন সুইডিশ সুপারস্টার। বলে দিলেন, “মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার ধরা হয়। আমি নিশ্চিত ছিলাম এবার কাপ ওঁর হাতেই উঠতে চলেছে।”
এরপরেই বিতর্কিতভাবে ইব্রার বক্তব্য, “মেসিকে নিয়ে আমার সমস্যা নেই। আর্জেন্টিনা দলের বাকিদের নিয়ে কী হবে, সেটা নিয়েই আমার যাবতীয় দুর্ভাবনা। কারণ এমবাপে ভবিষ্যতেও বিশ্বকাপ জিতবে। তবে আর্জেন্টিনা আর কিছু জিততে পারবে না। মেসি যা যা জেতার সবকিছু জিতে নিয়েছে। ইতিহাস ওঁকে মনে রাখবে। তবে বাকিরা যাঁরা কুৎসিত ব্যবহার করেছে, তাঁরা কোনও সম্মান পাবে না।”
“লিখে নিন এই বক্তব্য আমার। যে শীর্ষ পর্যায়ের ফুটবল দীর্ঘদিন ধরে খেলেছে। আর্জেন্টিনীয় দল একবার জিতেছে। তবে ভবিষ্যতে আর কিছু জিতবে না। এভাবে জেতা যায় না।”
Zlatan Ibrahimovic on Argentina's celebrations: "They will not win anything else. Messi will be remembered, but the rest that behaved badly... we can't respect that." pic.twitter.com/5ZPUAbRFHE
— SPORTbible (@sportbible) January 25, 2023
বিতর্কের সূত্রপাত ঘটেছিল নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচে। মারকাটারি সেই ম্যাচে দুই দলের ফুটবলাররাই রাফ ট্যাকল করছিলেন অন্যদের। রেফারিকে মোট ১৮ বার কার্ড বের করতে হয়। ম্যাচের পর ডাচ স্ট্রাইকার ওয়েঘর্স্টকে দেখতে পেয়েই ক্ষেপে যান মেসি। সাক্ষাৎকার থামিয়ে কুকথা শুনিয়ে যান তাঁকে। তাঁর ওপর চড়াও হন আগুয়েরো সহ একাধিক আর্জেন্টিনীয় ফুটবলার। ম্যাচ চলাকালীন দুই দলের ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন।
এরপরে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ তো রয়েইছে। যেখানে এমবাপে-মেসি নিজেদের ক্লাবের বন্ধুত্ব পিছনে সরিয়ে একে অন্যের মুখের ওপর গোল উদযাপন করেছিলেন। মার্টিনেজ চুয়ামেনিকে মানসিকভাবে বিভ্রান্ত করতে টাইব্রেকার শ্যুট আউটের সময় বল ছুড়ে ফেলে দেন।
মার্টিনেজ সবথেকে সমালোচিত হন পুরস্কার মঞ্চে গোল্ডেন গ্লাভস পাওয়ার পর ফ্রান্সের ফুটবলারদের বার্তা দেওয়ার পর অশ্লীল ভঙ্গি করেন। এরপরে লকাররুমে এমবাপের নামে কুৎসিত গান গাওয়া হোক বা রাজধানী বুয়েন্স আয়ার্সে এমবাপের মুখ বসানো পুতুল হাতে মার্টিনেজের সেলিব্রেশন।
বারবার এমবাপেকে নিশানা করায় ফ্রান্স ফুটবল সংস্থার তরফে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও অভিযোগ জানানো হয়েছে সরকারিভাবে। ফিফাও আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এমন অবস্থাতেই ইব্রাহিমোভিচের এমন মন্তব্য। যাতে বিতর্ক আরও বাড়ল বলেই সংশ্লিস্ট মহলের ব্যাখ্যা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ