ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ, বাড়ছে গুঞ্জন
স্পেনের ফুটবল বিষয়ক বিখ্যাত সাংবাদিক জেরার্ডো রোমেরোর মতে, আর্জেন্টাইন সুপারস্টার সম্ভবত আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নন। তিনি, ভিন্ন কোনো অপশন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন। মাদ্রিদ ভিত্তিক মার্কা প্রকাশ করেছে এ রিপোর্ট।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। ফ্রি এজেন্ট হওয়ার কারণে তার ট্রান্সফারটা ফ্রি’ই ছিল। মেসি গিয়ে যোগ দেন তার পুরনো সতীর্থ নেইমারের সঙ্গে।
পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে রোমেরো বলেন, ‘আজ পর্যন্ত আমি বলতে পারি, মেসি পিএসজির সঙ্গে তার চুক্তি আর বাড়াতে চান না। সুতরাং, প্যারিসের ক্লাবটির সঙ্গে তার আর চুক্তি বাড়ানোর সম্ভাবনা আপাতত নেই।’
কেন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না মেসি? এর একটা উত্তরও দিয়ে দিয়েছেন রোমেরো। সেখানে তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির চিন্তা-ভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে। নিকট ভবিষ্যতে যে তিনি আরও মূল্যায়ন পাবেন, সে ব্যাপারে নিশ্চিত। এ কারণেই তিনি চুক্তি বাড়াচ্ছেন না।’
মেসিকে পেতে বিশাল অংকের টাকার প্রস্তাব নিয়ে এরই মধ্যে গুঞ্জন তুলে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে যাওয়ারও প্রস্তাব রয়েছে মেসির। সে সঙ্গে তুমুল সম্ভাবনা রয়েছে তার বার্সেলোনায় ফিরে যাওয়ার। কী করবেন মেসি? সময়ই বলে দেবে তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ