ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
যে বিশেষ কারণে এবারের আইপিএলের আগে বাড়তি উত্তেজিত কোহলি
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাঁচ জয়ী শহরের নাম জানানোর পরেই টুইট করেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক লেখেন, “দারুণ খেলেছ আরসিবি! উইমেন্স প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু থেকে একটা দল খেলবে, এটা ভেবেই আমি উত্তেজিত। লাল-হলুদ জার্সি গায়ে মহিলা ক্রিকেটারদের হয়ে গলা ফাটানোর জন্য অপেক্ষা করতে পারছি না।”
ছেলেদের মতো মেয়েদের আইপিএল ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল কিনেছে। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।
জয় শাহ টুইট করে জানান যে, মেয়েদের আইপিএলের নাম উইমেন্স প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব লেখেন, “মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটু যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।”
আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। মহিলাদের আইপিএল বাণিজ্যিক ভাবে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রিকেট কর্তারা। গত সপ্তাহেই ৯৫১ কোটি টাকার বিনিময় পাঁচ বছরের জন্য (২০২৩ থেকে ২০২৭) প্রতিযোগিতার সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮। অর্থাৎ, ম্যাচ প্রতি ৭ কোটি ৯ লক্ষ টাকা দাম দিয়েছে তারা। এর ফলে পুরুষদের আইপিএলের পর মহিলাদের আইপিএল বিশ্বের দ্বিতীয় ধনীতম ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে। শুধু মহিলাদের প্রতিযোগিতাগুলির মধ্যেও বিসিসিআইয়ের নতুন এই প্রতিযোগিতা দ্বিতীয় ধনীতম। আগে রয়েছে শুধু আমেরিকার মহিলাদের ন্যাশনাল বাস্কেটবল লিগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ