ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে এখন পর্যন্তও দ্রুত রান তোলার দিক থীক শীর্ষে আছেন যে বাংলাদেশী ক্রিকেটার
এছাড়া আরও দুটি কৌতূহলী প্রশ্ন অনেকের মুখেই ঘুরপাক খাচ্ছে, কে হবেন বিপিএলের টপ স্কোরার? সর্বাধকি উইকেট শিকারিই বা হবেন কে?
এখন পর্যন্ত যতটা খেলা হয়েছে, তাতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই জোর লড়াই হচ্ছে। সেরা চারের দৌড়ের মতো রান তোলা আর উইকেট শিকারেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রচুর ওঠা-নামার পালা চলছে।
দেশ ও বিশ্বসেরা সাকিবের ব্যাট যেন খোলা তরবারি। শেষ দুটি ম্যাচ ছাড়া প্রায় সব কটায় সাকিব দুর্দান্ত খেলেছেন। একদম সাবলীল, স্বাচ্ছন্দ্যে যাকে তাকে যেখান দিয়ে খুশি চার ও ছক্কা হাকাচ্ছেন সাকিব। রান তোলায়ও এ মুহূর্তে ফরচুন বরিশাল অধিনায়ক সবার ওপরে। এ বাঁহাতি অলরাউন্ডারের নামের পাশে ৭ খেলায় যোগ হয়েছে ৩০৪ রান।
শুধু রান তোলায়ই নয় আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায়ও সাকিব সবাইকে পিছনে ফেলে এগিয়ে। দেশি ও বিদেশি সবাইকে টপকে ১৯২.৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে রানের ফলগুধারা বইয়ে দিচ্ছেন সব্যসাচী সাকিব।
তারই দলের পাকিস্তানি উইলোবাজ ইফতেখার আহমেদ (১৭৭.২৭), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক পাকিস্তানি খুশদিল শাহ ( ১৭১.৫৯), সিলেট স্ট্রাইকার্সের তরুণ টপঅর্ডার তৌহিদ হৃদয় (১৬৪.৪৬) এবং জাকির হাসান (১৫৯.৪২)- সবার চেয়ে সাকিবের স্ট্রাইকরেট বেশি।
রান সংগ্রহে সাকিবের ঠিক পরেই অবস্থান নাসির হোসেনের। ঢাকা ডমিনেটরস ক্যাপ্টেন ৮ খেলায় ২৯১ রান করে রান তোলায় দ্বিতীয়।
রান সংগ্রহে নাসিরের পেছনে আছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত (৭ খেলায় ২৮১ রান করে তৃতীয়), বরিশালের ইফতিখার আহমেদ (৭ খেলায় ২৭৩ রান করে চার নম্বর) ও রংপুর রাইডার্সের শোয়েব মালিক (৬ খেলায় ২২৫ রান নিয়ে পঞ্চম)। ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচে পর পর ফিপটি হাকিয়ে হৈ চৈ ফেলে দেওয়া তৌহিদ হৃদয় ক্যাচ ধরতে গিয়ে তালু ফাটিয়ে ১২/১৩ দিন পর মাঠে ফিরে রান পাননি। গতকাল মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ফিরে গেছেন মাত্র ৪ রানে। তারপরও তার নামের সঙ্গে যোগ হয়েছে ৫ খেলায় ১৯৯ রান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার ওসমান খানের (৭ খেলায় ২১২) পরে রান তোলায় হৃদয়ের অবস্থান সাত নম্বরে।
এবার বিপিএলে রান করাই শুধু নয়, নাসিরের বৃহস্পতি যেন তুঙ্গে। তার ব্যাট ও বল সমানভাবে জ্বলে উঠছে। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এ মুহূর্তে বিপিএলের সেরা অলরাউন্ডার বনে গেছেন নাসির। রান তোলায় দু নম্বরে থাকা নাসির উইকেট শিকারেও দ্বিতীয় অবস্থানে। ৮ খেলায় তার ঝুলিতে জমা পড়েছে ১১ উইকেট। এক ম্যাচ কম খেলে ১২ উইকেট শিকারি খুলনার ওয়াহাব রিয়াজ আছেন সবার ওপরে। নাসিরের ঠিক পেছনে অবস্থান ঢাকার দুই পেসার আল আমিন হোসেন (৬ খেলায় ১০) ও তাসকিন আহমেদের (৭ খেলায় ১০)।
তাদের পেছনে নিঃশ্বাস ফেলছেন সিলেট স্ট্রাইকার্সের তিন পেসার- মাশরাফি, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা (প্রত্যেকে ৮টি করে উইকেট)। এর মধ্যে মাশরাফি আর আমির সমান ৭ খেলায় ৯ উইকেট পেলেও তরুণ রাজা ৯ উইকেট ঝুলিতে পুরেছেন অনেক কম ৫ ম্যাচ খেলে।
উইকেট শিকারে অনেক পেছনে সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার রান তোলায় সবার ওপরে জায়গা করে নিলেও মাত্র ৪ উইকেট পাওয়ায় উইকেট শিকারে অনেক নিচে তার অবস্থান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ