ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

শেষ ম্যাচ জিতেও যে কঠিন সমীকরণে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশ

২০২৩ জানুয়ারি ২৬ ১০:৪৭:৩৭

শেষ ম্যাচ জিতেও যে কঠিন সমীকরণে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশ

বুধবার বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে, তবে মেলেনি নেট রান রেটের কাঙ্ক্ষিত সমীকরণ। ফলে পঞ্চম হয়ে টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

পচেফস্ট্রুমে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে সহজেই হারায় বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৯ রান করে আরব আমিরাত। জবাবে বাংলাদেশের মেয়েরা লক্ষ্যে পৌছায় ৬৫ বল হাতে রেখে, উইকেট হারায় ৫টি।

ছোট জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের হয়ে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। চারটি চারের সঙ্গে তিনি হাঁকান দুটি ছক্কা। ১৫ বলে ১৫ রান করেন প্রত্যাশা। ১৩ বলে ১৪ রান করেন রাবেয়া খান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে দিশেহারা ছিল আরব আমিরাতের মেয়েরা। ৪৬ বলে তিন চারে সর্বোচ্চ ২৯ রান করেন লাভানইয়া কেনি। মাহিকা গৌর করেন ১৭ রান। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। বল হাতে বাংলাদেশের হয়ে রাবেয়া খান তিনটি, মারুফা আক্তার দুটি, দিপা খাতুন, রিয়া আক্তার, স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

সুপার সিক্সের গ্রুপ ওয়ান থেকে শীর্ষ দুটি দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলের পয়েন্টই ৬। বাংলাদেশের পয়েন্টও ৬। তবে শীর্ষ দুই দলের থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল নেট রান থেকে (১.২২৬)। ভারতের নেট রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০।

সুপার সিক্স পর্বে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বিদায় ঘন্টা বেজেছে। সুপার সিক্সের গ্রুপ টু থেকে সেমিতে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মেয়েরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ