ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিশাল জয়
বুধবার বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে, তবে মেলেনি নেট রান রেটের কাঙ্ক্ষিত সমীকরণ। ফলে পঞ্চম হয়ে টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পচেফস্ট্রুমে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে সহজেই হারায় বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৯ রান করে আরব আমিরাত। জবাবে বাংলাদেশের মেয়েরা লক্ষ্যে পৌছায় ৬৫ বল হাতে রেখে, উইকেট হারায় ৫টি।
ছোট জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের হয়ে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। চারটি চারের সঙ্গে তিনি হাঁকান দুটি ছক্কা। ১৫ বলে ১৫ রান করেন প্রত্যাশা। ১৩ বলে ১৪ রান করেন রাবেয়া খান।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে দিশেহারা ছিল আরব আমিরাতের মেয়েরা। ৪৬ বলে তিন চারে সর্বোচ্চ ২৯ রান করেন লাভানইয়া কেনি। মাহিকা গৌর করেন ১৭ রান। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। বল হাতে বাংলাদেশের হয়ে রাবেয়া খান তিনটি, মারুফা আক্তার দুটি, দিপা খাতুন, রিয়া আক্তার, স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।
সুপার সিক্সের গ্রুপ ওয়ান থেকে শীর্ষ দুটি দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলের পয়েন্টই ৬। বাংলাদেশের পয়েন্টও ৬। তবে শীর্ষ দুই দলের থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল নেট রান থেকে। সুপার সিক্স পর্বে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান থাকা দক্ষিণ আফ্রিকারও বিদায় ঘন্টা বেজেছে। গ্রুপ টু থেকে সেমিতে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মেয়েরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ