ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ভারতীয় পেসার, দেখে নিন বাংলাদেশ-পাকিস্তানীদের অবস্থান
ভারতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন ২০১৯ সালের জানুয়ারিতে। এক ম্যাচ খেলার পরই ছিটকে পড়েন বাইরে। এরপর টানা তিন বছর ভ্রাত্য হয়ে থাকলেন তিনি। অবশেষে দলে ফিরলেন গত বছর ফেব্রুয়ারিতে।
ফিরেই ভারতের ওয়ানডে দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন সিরাজ। এরপর টানা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন তিনি। প্রায় এক বছরে ২০টি ম্যাচ খেলেছেন সিরাজ এবং উইকেট নিয়েছেন ৩৭টি।
সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। এই বোলিংয়ের সুবাধেই ট্রেন্ট বোল্ট এবং জস হ্যাজলউডকে পেছনে ঠেলে দিয়ে শীর্ষে উঠলেন সিরাজ। একই সঙ্গে ২৮ বছর বয়সী এই পেসার বুঝিয়ে দিলেন, তাকে উপেক্ষা করাটা ভুল ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
মঙ্গলবারই আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বুধবার এসে তার আনন্দে দ্বিগুণ মাত্রা যোগ করলো আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে ওঠার খবর।
শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেট নিয়েছিলেন সিরাজ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট। এর ফলেই ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলেন তিনি। জস হ্যাজলউডের রেটিং পয়েন্ট ৭২৭ এবং ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭০৮।
ব্যাটারদের তালিকায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমই রয়েছেন শীর্ষে। তার রেটিং পয়েন্ট ৮৮৭। দক্ষিণ আফ্রিকার রাশি ফন ডার ডুসেন ৭৬৬ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ৭৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কুইন্টন ডি কক।
অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩৮৯। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ৩১০। তিন নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অর্জন ২৮৪ রেটিং পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ