ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
খুলনাকে বিধ্বস্ত করে নিজেকে নিয়ে যা বললেন তাসকিন
বিপিএলে মঙ্গলবার মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে স্রেফ ১০৮ রানের পুঁজি নিয়েও বিজয়ীর বেশে মাঠ ছাড়ে ঢাকা। ২৪ রানের জয়ে দূর হয় তাদের জয়ের খরা। ৯ রানে ৪ উইকেট নিয়ে অভাবনীয় এই জয়ের নায়ক তাসকিন।
এই ম্যাচ জিততে ঢাকার প্রয়োজন ছিল একইসঙ্গে আঁটসাঁট ও উইকেট শিকারি বোলিং। দারুণ বোলিংয়ে দুটি দাবিই মেটান তাসকিন। উইকেট যেমন এনে দেন দলকে, তেমনি তার ২১ বলের মধ্যে ১৫টিতেই কোনো রান নিতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা।
আসরের শুরু থেকেই এমন আগ্রাসী বোলিং করে আসছেন তাসকিন। খুলনার বিপক্ষে ঢাকার প্রথম জয়ের ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে দেন স্রেফ ১৪ রান। পরে টানা হারতে থাকা ৬ ম্যাচে ঢাকার ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্সের ভিড়ে তাসকিনের বোলিং ছিল ব্যতিক্রম। তার বিপক্ষে সহজে রান নিতে পারেনি প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা।
নতুন বলে গতির সঙ্গে মুভমেন্ট ও সুইংয়ের মিশেলে রীতিমতো অপ্রতিরোধ্য ২৭ বছর বয়সী পেসার। শেষ দিকে পুরোনো বলে স্লোয়ার, ইয়র্কার, বাউন্সারসহ নানা বৈচিত্র ব্যবহার করেও সফল তাসকিন। সবমিলিয়ে ৮ ম্যাচে তার উইকেট এখন ১০টি। ওভারপ্রতি খরচ স্রেফ ৬.১৬ রান।
ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে থাকা তাসকিনের তোপেই ফিরতি ম্যাচে বিধ্বস্ত খুলনা। তাদের হারিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, ভয়কে জয় করেই তিনি ছুটছেন সাফল্যের পথে।
“ক্রিকেটার হিসেবে আমার মঞ্চ ও আমার গ্ল্যামার পুরোটাই ২২ গজে। এখানে আমি আমার সেরাটা দিয়ে উপভোগের চেষ্টা করি। কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ। কঠোর পরিশ্রম করা, প্রক্রিয়ায় থাকা, মাইন্ড ট্রেনিং করা... সব কিছু মিলিয়ে আমি মাঠে ব্যর্থ হওয়ার ভয়টা ছাড়া খেলার চেষ্টা করি। কিছু দিন হয়তো (কাজ) হবে না। তবে এটাও মেনে নিতে হবে।”
“ব্যর্থতার ভয় বাদ দিয়ে আমি সেরাটা দিয়ে মাঠে চেষ্টা করি। এমনকি ফিল্ডিংয়েও। একটা সময় হয়তো বেশি খারাপ ফিল্ডার ছিলাম। এখন আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। উন্নতির তো শেষ নেই। সব কিছু নিয়েই কাজ করছি। যাতে আরেকটু উন্নতি করা যায়।”
বিপিএল ইতিহাসে ১০৮ রানের চেয়ে কম করে জেতার নজির স্রেফ ১টি। ২০১৩ সালের আসরে ৯৯ রান করেও চিটাগং কিংসকে ২ রানে হারায় দুরন্ত রাজশাহী। এছাড়া ২০১৫ সালে ১০৮ রান করেই সিলেট সুপার স্টার্সের বিপক্ষে জেতে বরিশাল বুলস।
তবু ১০৮ রানের পুঁজি নিয়েও খুলনার বিপক্ষে ম্যাচ জেতার বিশ্বাস ছিল বলে জানালেন তাসকিন।
“প্রত্যেক ম্যাচেই বিশ্বাস নিয়ে নামি। সত্যি বলতে আমি আমার প্রক্রিয়ায় অনেক বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি। আমার মনে হয়, যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে সৎ, আল্লাহতায়ালা যে কোনো সময় যে কোনো পুরস্কার দিতে পারেন। প্রক্রিয়ার বাইরে থাকি না বলে সবসময় বিশ্বাস করি, ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে।”
ঢাকার অবিশ্বাস্য জয়ের ম্যাচটিতে তাসকিনের দ্যুতিময় বোলিংয়ে অনেকটাই আড়াল হয়ে গেছে সৌম্য সরকারের ব্যাটিং। বাকিদের ব্যর্থতার দিন দলের অর্ধেকের বেশি রান একাই করেছেন বাঁহাতি ওপেনার।
আগের ৭ ম্যাচে স্রেফ ৪৫ রান করা সৌম্য এদিন খেলেন ৭ চার ও ২ ছয়ে ৪৫ বলে ৫৭ রানের ইনিংস।
রান না পেলেও সৌম্যকে একের পর এক ম্যাচে সুযোগ দিয়ে গেছে দল। তার প্রতি প্রকাশ্যে আস্থার কথা বলেছেন যারা, তাদের মধ্যে ছিলেন তাসকিনও। সেই সৌম্য রানে ফিরতে দেখে উচ্ছ্বসিত তিনি।
“আলহামদুলিল্লাহ! সৌম্য ফিফটি করেছে। আমি ওর জন্য অনেক খুশি। ও অনেক পরিশ্রম করছে। আমি ওকে সবসময় বলি, আমাদের হাতে একমাত্র প্রক্রিয়াটা আছে। সৎ থেকে কঠোর পরিশ্রম করা। এর বাইরে কিছু নেই। তো এই জিনিসটা দেখছি যে ও প্রতিদিন অনেক কঠোর অনুশীলন করছে। আমার বিশ্বাস ও খুব দ্রুত সেরা ফর্মে আসবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ