ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ অবিশ্বাস্য কারনে দেশে ফিরে যেতে হচ্ছে পাকিস্তানের সকল ক্রিকেটারদের

২০২৩ জানুয়ারি ২৫ ১১:৩২:২১

ব্রেকিং নিউজঃ অবিশ্বাস্য কারনে দেশে ফিরে যেতে হচ্ছে পাকিস্তানের সকল ক্রিকেটারদের

পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পিসিবির সূত্রে ডেইলি জং জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর সাথে চুক্তি করা খেলোয়াড়েরা আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এই নির্দেশ দিয়েছে।

পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরো একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হয়েছে।

এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতেখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ