ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
একের পর এক সেঞ্চুরি, নিজের এমন সাফল্যের রহস্য ফাঁস করলেন গিল
সিরিজ সেরার দিনে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ ২৮৩ রানের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন গিল। তবে সর্বোচ্চ রানের রেকর্ডটি মাত্র ১ রানের জন্য ভাঙ্গতে পারেননি শুভমান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩৬০ রানের বিশ্বরেকর্ডে নাম স্পর্শ করেছেন তিনি।
ব্যাট হাতে নিজের পারফরম্যান্সে বেশ খুশি শুভমান। সে কথা অকপটে স্বীকারও করে নিলেন গিল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচের পর সিরিজ সেরার পুরস্কার নিতে এসে ধারাভাষ্যকারের কাছে নিজের সাফল্যের রহস্য ফাঁস করেছেন তরুণ এই তারকা।
শুভমান বলেছেন, ‘ভাল খেলতে পারলে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। বিষয়টা বেশ সন্তোষজনক। আমি খেলার ধরন খুব একটা পরিবর্তন করিনি। আমি শুধু শুরুটা একটু বড় করে করার চেষ্টা করছি। নিজেকে আরও ভাল ভাবে প্রয়োগ করতে চাইছি। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। রান হল সে দিকে তাকাচ্ছি না।’
এদিন নিজের সাফল্যের কথা বলার পাশাপাশি শুভমান দলের বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা সত্যিই দারুণ বল করছে। এই উইকেটে বল করা সহজ ছিল না। এখানে যে কোনও রানই তোলা সম্ভব। তাও ওরা দারুণ বল করল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ