ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার একজন করে ক্রিকেটার রয়েছেন। বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে দারুণ অধিনায়কত্বে ৯টি টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন স্টোকস।
দুই সেঞ্চুরিতে ২০২২ সালে ৮৭০ রান করেছেন স্টোকস। তার ব্যাটিং গড়টাও বেশ সমীহজাগানিয়া ৩৬.২৫। পেস বোলিংয়ে বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। এর মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেট নিয়ে সিরিজ জয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এই একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও ক্যারিবীয় ব্যাটার ক্রেইগ ব্র্যাথওয়েটকে। ওয়ান ডাউনে আছেন মার্নাস ল্যাবুশেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফর্মের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল খাওয়াজা ও ল্যাবুশেনের। এবার তারা সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন।
চার ও পাঁচ নম্বরে রাখা হয়েছে বাবর আজম ও জনি বেয়ারস্টোকে। এরপরই আছেন স্টোকস। এই দলের উইকেটরক্ষক হিসেবে আছেন ঋষভ পান্ত। বোলিং ইউনিটে রয়েছেন প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমস অ্যান্ডারসন।
টেস্ট টিম অব দ্য ইয়ার-
উসমান খাওয়াজা, ক্রেইগ ব্র্যাথওয়েট, মার্নাস ল্যাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমস অ্যান্ডারসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ