ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আজ আবারও প্রমান হতে যাচ্ছে যে সেরা, সাকিব নাকি মাশরাফি
শুধু দুই সেরার লড়াই’ই নয় আজ পয়েন্ট টেবিলেও নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার মিশন সাকিব-মাশরাফিদের সামনে। কারণ, এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলেছে সাকিবের দল ফরচুন বরিশাল এবং মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স।
এর মধ্যে একটি করে ম্যাচ হেরেছে কেবল তারা। জিতেছে ৫টি করে ম্যাচ। যদিও রান রেটের হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে সিলেট স্ট্রাইকার্সেরই। সুতরাং, আজ যে জিতবে- এককভাবে সেই উঠে যাবে শীর্ষে।
বিপিএলের একেবারে শুরুতে ঢাকার মাঠেই মুখোমুখি হয়েছিলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। যেটা ছিল বরিশালের প্রথম ম্যাচ এবং সিলেটের দ্বিতীয়। ওই ম্যাচে জিতেছিলো মাশরাফির সিলেটই। ওই একটি মাত্র ম্যাচেই হারতে হয়েছিলো সাকিবের দলকে।
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৪ রান করেছিলো ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে তৌহিদ হৃদয়ের ব্যাটে ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জয় করে নেয় সিলেট স্ট্রাইকার্স।
আজ কী হবে বরিশাল এবং সিলেটের ম্যাচে? বলা মুস্কিল। তবে সিলেট একটু পিছিয়েই থাকবে। কারণ, ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে তৌহিদ হৃদয়।
মাশরাফি এবং সাকিবের মধ্যে লড়াই হবে ব্যাটে-বলে। বল হাতে এবারের বিপিএলে দুর্বার মাশরাফি। হালকা ইনজুরি থাকলেও আগের ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। রয়েছেন তিন নম্বরে। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। ২৭৫ রান নিয়ে তিনি রয়েছে রান তোলার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। যদিও উইকেট নিয়েছেন কেবল ৩টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ