ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে আইসিসির নতুন প্রস্তাব
যদিও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত না হওয়ার তথ্য ছড়িয়েছে, তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে কী হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্টোবরে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
এ পরিস্থিতিতে, আইসিসির পুরুষ ও নারী দলের র্যাংকিংয়ে শীর্ষ ছয়ে থাকা দলগুলোকে নিয়ে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে। তবে, আইসিসির প্রস্তাব আইওসি কর্তৃক গ্রহণ হওয়ার পরই অলিম্পিকে ক্রিকেটের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে একটা বিষয় নিশ্চিত, অলিম্পিকে টি-২০ ফরম্যাটেই ক্রিকেট অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচিত ইভেন্টটির বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকতে হবে এবং তা সীমিত সময়ের হতে হবে। এরআগে, বাড়তি খরচ এড়ানোর জন্য বড় স্কোয়াডযুক্ত খেলাগুলো অলিম্পিক থেকে বাদ দেওয়া উচিত।
ফলশ্রুতিতে, খরচ কমানোর চেষ্টায় থাকা অলিম্পিক কর্তৃপক্ষ পুরুষ ও নারীদের ক্রিকেট ম্যাচগুলো একক ভেন্যুতে আয়োজনের পরামর্শ দিয়েছে। এরআগে, বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল, যদিও আইসিসি দুইটি ভেন্যু প্রস্তাব করেছিল।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস ডিসেম্বরে ২০২৮ অলিম্পিক আয়োজকদের সঙ্গে আলোচনা করেন। এরপর আরও বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠিত হয় উভয়পক্ষের মধ্যে। আইসিসি মনে করছে, অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তি আয়োজনটিকে একটি নতুন মাত্রা দিবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ