ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমন ভুতুড়ে জয় সন্তুষ্ট নন বার্সা কোচ
গতকাল রোববার রাতে ন্যু-ক্যাম্পে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন স্প্যানিশ তারকা পেদ্রি। এ জয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। আর ৩ পয়েন্ট কম টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ।
এ ম্যাচে বার্সার গোল মেশিন রবার্ট লেভানদোভস্কিকে বিশ্রাম দেন বার্সা কোচ। ম্যাচের ৩৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার বাড়ানো বল ফাঁকায় পেয়ে গেতাফের গোলকিপারকে সহজে পরাস্ত করেন পেদ্রি। লা লিগার চলতি মৌসুমে এটি এই স্প্যানিশ তারকার চতুর্থ গোল। আর সবমিলিয়ে পঞ্চম।
এই গোলের পর আরও একাধিক সুযোগ পেয়েছে কাতালানরা। কিন্তু গোল করতে পারেননি আনসু ফাতি। বল পায়ে ভালো খেললেও গোল করতে পারেননি ওসমান দেম্বেলে। বার্সার খেলা চিরাচায়িত দাপুটে ফুটবল না থাকায় হতাশ জাভি। ম্যাচ শেষে এর কারণ হিসেবে মানসিক ক্লান্তির কথা বলেন বার্সেলোনা কোচ।
তিনি বলেন, ‘সুপারকাপ থেকে শুরু হওয়া মানসিক ক্লান্তির ব্যাপার ছিল। তবে ভালো না খেলেও ৩ পয়েন্ট পেয়েছি।’
মাঠের পারফরম্যান্সের ব্যাখ্যায় বার্সা কোচ বলেন, ‘আমরা ঠিকমতো ম্যাচের ভেতরে ছিলাম না। ভালো আক্রমণ করতে পারিনি। তবে প্রতিপক্ষ যে ধরনের জমাট রক্ষণ নিয়ে খেলেছে, তাতে আক্রমণ করে খেলাও সহজ নয়। ভালো ব্যাপার হচ্ছে, আমরা গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছি। জাল অক্ষত রাখতে পেরেছি। তবে উন্নতি দরকার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ