ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশাস্য ভাবে বেনজেমা-ক্রুসের গোলে রিয়ালের দারুণ জয়
সবমিলিয়ে বাজে এই অবস্থা থেকে কিছুটা হলেও সরে এসেছে ক্লাবটি। গতকাল রাতে আথলেতিক বিলবাওকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রোববার রাতে সান মামেসে লা লিগার ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে রিয়াল। প্রথমার্ধে করিম বেনজেমার গোলে এগিয়ে যাওয়া ক্লাবটির হয়ে শেষ মিনিটে গোল পান টনি ক্রুস।
ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়াই চালিয়ে যায় দুই দল। ২৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দানি সেবাইয়োসের ক্রস বক্সে পেয়ে হেড নেন মার্কো আসেনসিও। শূন্যে থাকা বল দারুণ ভলিতে জালে পাঠান বেনজেমা। এই গোলে রেকর্ডও গড়েন ফরাসি এই ফরোয়ার্ড। লা লিগায় সবচেয়ে বেশি গোলের তালিকায় আলফ্রেদো দি স্তেফানোকে (২২৭) ছাড়িয়ে পাঁচ নম্বরে রাউলের পাশে বসলেন তিনি। দুজনেরই গোল ২২৮টি করে।
বিরতির পর আগের গতিতেই খেলতে থাকে রিয়াল। বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েও বিলবাওয়ের রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না ক্লাবটি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গিয়ে সেটি করে দেখিয়েছেন টনি ক্রুস। রদ্রিগোর দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন জার্মান এই মিডফিল্ডার।
একই দিনের আরেক ম্যাচে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে রিয়াল থেকে ৬ পয়েন্ট এগিয়ে যায় বার্সা। যদিও রিয়াল বিলবাওকে হারিয়ে ৩ পয়েন্টের ব্যবধান কমায়। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৪। আর দুইয়ে থাকা রিয়ালের ৪১।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ