ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

নাসিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন নান্নু

২০২৩ জানুয়ারি ২২ ২০:১৫:২৯

নাসিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন নান্নু

অফফর্মের পাশাপাশি মাঠের বাইরে বাইরে নানা বিতর্কিত কাণ্ডে তাকে আর বিবেচনাই করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। আর এভাবে খেললে জাতীয় দলে ফেরার বিবেচনায় থাকবেন বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিপিএলে এবার ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির। দলটির অধিনায়কও তিনি। সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। এখন ৬ ইনিংসে ব্যাট করে ৮৯.৬৬ গড়ে করেছেন ২৬৯ রান। তারচেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসানই (২৭৫ রান)।

তবে মূল আলোচনা তার ধারাবাহিকতা নিয়ে। প্রতি ম্যাচেই ত্রিশের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি বল হাতেও দারুণ করছেন।

তবে দল হিসেবে ভালো খেলতে পারছে না নাসিরের ঢাকা। ৬ ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। যে একটি জয় মিলেছে তাও এসেছে ওই নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে হার না মানা ৩৬ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। দলের ফলাফল যেমনই হোক প্রতি ম্যাচেই উজ্জ্বল নাসির।

তবে কি নাসির জাতীয় দলে ফিরছেন? বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে উত্তরটা দিলেন বেশ কৌশলে। নাসির ফিরতে পারবেন না অথবা ফিরছেনই-কোনোটিই পরিষ্কার করে বলেননি তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ