ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ক্যানসারাক্রান্ত সেই ক্রিকেটারের পাশে তামিম-তাসকিন-পাপন

২০২৩ জানুয়ারি ২২ ২০:০৫:৪৩

ক্যানসারাক্রান্ত সেই ক্রিকেটারের পাশে তামিম-তাসকিন-পাপন

এমন দুঃসহ সময়ে বাংলাদেশের এক বেসরকারি গণমাধ্যম তুলে আনে ক্যানসারাক্রান্ত শরীফের গল্প। গণমাধ্যমে শরীফের ক্যানসারের সমস্যার কথা ছড়িয়ে পড়লে এই ক্রিকেটারের পাশে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপনসহ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ থেকে শুরু করে তামিম ইকবাল খান।

ক্যানসার আক্রান্ত শরীফের সুস্থতার পথে সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক সমস্যা। সেই সমস্যা দূর করতে হাত বাড়িয়েছেন ক্রিকেট বোর্ড থেকে শুরু করে অন্য ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো ফোনে কথা বলেছেন শরীফের সঙ্গে।

তাসকিন এই ক্রিকেটারের বাসায় গিয়ে দেখা করে সান্ত্বনা দিয়েছেন শরীফ এবং তার পরিবারকে। এরপর তাসকিনই শরীফের বাবা শুক্কুর আলীকে তামিমের বাসায় নিয়ে যান সাহায্যের জন্য। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিমও শরীফের সুচিকিৎসার জন্য বিশাল অঙ্কের অর্থ সাহায্য করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ