ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অনুশীলন নয়, ম্যাচ খেলতেই বেশি পছন্দ শামির
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাহর শূন্যতা বেশ ভালোভাবেই টের পেয়েছে ভারত। অবশ্য এমন অনিশ্চয়তার মাঝেও মোহাম্মদ শামির দুর্দান্ত ফর্ম কিছুটা হলেও নির্ভার করছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয়ের নায়ক শামি। তিনি একাই নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুলেছেন এই ভারতীয় পেসার। তিনি জানিয়েছেন বিশ্রামের চেয়ে ম্যাচ খেলতেই বেশি পছন্দ তার।
শামি বলেন, ‘আমি সব সময়ে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলতে পছন্দ করি। একটি বড় ইভেন্টের জন্য প্রস্তুত হওয়ার জন্য সর্বাধিক সংখ্যক ম্যাচ খেলা সব সময়েই ভালো। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে, আগামীতেও হবে। আমি শুধু আশা করি, মূল খেলোয়াড়রা একটি ভাল জায়গায় (বিশ্বকাপের আগে) থাকবে।’
মূলত বিশ্বকাপের কথা ভেবেই জাতীয় দলে থাকা সব ক্রিকেটারকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলানোর ভাবনায় বিসিসিআই। ক্রিকেটারদের চোট মুক্ত রাখতে অনেক ক্রিকেটারকেই টানা খেলানো থেকে বিরত থাকছে তারা।
শামি অবশ্য এই প্রক্রিয়ার সঙ্গে একমত নন। তিনি যত সম্ভব ম্যাচ খেলেই প্রস্তুত থাকতে চান। তিনি বলেন, ‘আমি সবসময় প্র্যাক্টিসের চেয়ে ম্যাচ খেলা বেশি পছন্দ করি। যত বেশি ম্যাচ খেলব, বড় টুর্নামেন্টের প্রস্তুতি তত ভালো হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ