ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে পাকিস্তানিদের ভিড়ে উজ্জ্বল দুই বাংলাদেশী ক্রিকেটার
প্রথম তিন ম্যাচে হারের পর সমান সংখ্যক ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনা টাইগার্সেরও অবস্থা কুমিল্লার মতো। তারা প্রথম তিন ম্যাচে হেরে যায়। পরে শেষ দুই ম্যাচে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে ইয়াসির আলীর দল।
কিন্তু একের পর এক ইনজুরি সমস্যায় ফেলেছে রংপুর রাইডার্সকে। নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে তারা। অন্যদিকে হোম ভেন্যুর পুরো সুবিধা নিতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর টেবিলের তলানিতে রয়েছে ঢাকা। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে নাসির হোসেন দল।
মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজসহ বিদেশিদের মধ্যে দ্যুতি ছড়াচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমে পড়ে খেলতে। কুমিল্লার হয়ে প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে পান অর্ধশতকের দেখা।
এবারের আসরে তিনটি শতক হয়েছে। সবই করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ঢাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রান করেন খুলানা টাইগার্সের আজম খান। সেঞ্চুরি করেই এর জবাব দেন আরেক পাকিস্তানি উসমান খান। এতে ৯ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
চট্টগ্রামে রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফরচুন বরিশালের পাকিস্তানের ব্যাটার ইফতেখার আহমেদ। সাকিব আল হাসানকে নিয়ে পঞ্চম উইকেটে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েন তিনি।
চট্টগ্রাম পর্বের সেরা ব্যাটার সাকিব আল হাসান। নবম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৯৬.৪২ স্ট্রাইক রেটে ২৭৫ রান করেছেন বরিশালের অধিনায়ক। তার দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে বরিশাল। তালিকার দ্বিতীয়তে আছেন ঢাকার নাসির হোসেন। সাকিবের চেয়ে ৬ রান কমে ঢাকার অধিনায়কের। ২৬৯ রান নিয়ে তালিকার দ্বিতীয়তে আছেন নাসির।
ব্যাটারদের সেরা পাঁচের তিন ও চারে আছেন পাকিস্তানের উসমান খান (২৫৬) ও ইফতিখার আহমেদ (২০৮)। হাতের ইনজুরির কারণে চট্টগ্রাম পর্ব খেলতে না পারলেও ৪ ম্যাচে ১৯৫ রান নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়।
সেরা বোলারদের তালিকায় প্রাধান্য দেশি ক্রিকেটারদের। ১১ উইকেট শিকার করে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। তালিকার এর পরের তিনটি দেশি ক্রিকেটারের নাম। ৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়তে আছেন সিলেটের অধিনায়ক মাশরাফী। ৮ উইকেট নিয়ে তৃতীয়তে কুমিল্লার তানভীর ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ