ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিপিএলে কোন দলে খেলছেন, নাসিম শাহকে নিয়ে শুরু হল নতুন ধোঁয়াশা

২০২৩ জানুয়ারি ২২ ১১:৪৬:১৩

বিপিএলে কোন দলে খেলছেন, নাসিম শাহকে নিয়ে শুরু হল নতুন ধোঁয়াশা

এর আগে সবাই জানতো, এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন নাসিম। তবে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এক টুইটে নাসিম জানান, তিনি খুলনা নয়, খেলতে আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

নিজের ভেরিফেইড টুইটার অ্যাকাউন্টে নাসিম শাহ লিখেন, তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই পাকিস্তানি তারকা।

পরে জানা যায় খুলনা টাইগার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি। কুমিল্লায় নাসিম স্বদেশী মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি ও আবরার আহমেদকে পাচ্ছেন।

ধারণা করা হচ্ছে, ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে অভিষেক হচ্ছে নাসিম শাহ’র।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ