ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
"কাছের লোকই করল চরম সর্বনাশ"
বন্ধু শৈলেশ বেকার ছিলেন। তাই বন্ধুকেই নিজের ম্যানেজার বানিয়ে নিয়েছিলেন উমেশ যাদব। ২০১৪-র ১৫ জুলাই থেকে শৈলেশই উমেশের ম্যানেজারের ভূমিকা পালন করেছেন। এমনটাই জানানো হয়েছে এফআইআর-এ।
সময়ের সঙ্গে সঙ্গে শৈলেশে আরও আস্থা বেড়েছিল উমেশের। তারকা পেসার তাঁর ওপরেই সমস্ত আর্থিক লেনদেনের কাজে ভরসা রাখেন। ব্যাঙ্কের সমস্ত লেনদেন, ইনকাম ট্যাক্স হোক বা সমস্ত আর্থিক বিষয়- শৈলেশই ছিলেন উমেশের মুশকিল আসান।
উমেশ সম্প্রতি নাগপুরে জমির সন্ধান করছিলেন। বন্ধু উমেশকে নিজের ইচ্ছার কথাও জানান। উমেশ পুলিশকে জানিয়েছেন, শৈলেশ নাগপুরে এক পরিত্যক্ত জমিরও সন্ধান পান। ৪৪ লক্ষ টাকায় সেই জমি কেনার বন্দোবস্ত করে দেবেন বলে আশ্বাস দেন তারকা ক্রিকেটারকে। বন্ধুর কথা মতোই উমেশ তাঁর ব্যাঙ্ক একাউন্টে ৪৪ লক্ষ টাকা জমা করেন। তবে জমি শৈলেশ নিজের নামেই কেনেন, উমেশের নামে নয়।
পুরো জালিয়াতি বুঝতে পারার পরেই উমেশ ম্যানেজারকে তাঁর নামে জমি ট্রান্সফার করতে বলেন। তবে শৈলেশ ক্রিকেটারের কথায় কর্ণপাত করা তো দূর, টাকাও ফেরত দিতে অস্বীকার করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, উমেশ সঙ্গেসঙ্গেই থানায় ব্যক্তিগত আপ্তসহায়কের নামে এফআইআর করেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ