ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ এবারের আইপিএলে যে কারনে ঋষভকেই চান পন্টিং
পন্টিং-পান্ত জুটির রসায়নে ২০২১ সালের আসরে কোয়ালিফায়ারে খেলে দিল্লি। আর সবশেষ মৌসুমে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে ছিল তারা। আসন্ন আসরেও পন্টিংয়ের পরিকল্পনার বড় অংশ জুড়ে ছিলেন ঋষভ। মাঠে খেলতে না পারলেও পান্তের ভূমিকা শেষ হয়ে যায়নি বলে মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং।
আইসিসির রিভিউতে তিনি বলেছেন, ‘যদি সে শারীরিকভাবে খেলার মতো ফিট না হয়, তাহলেও আমরা তাকে আমাদের সঙ্গে রাখতে চাই। সে দলের সঙ্গে থাকবে, একজন অধিনায়ক হিসেবে তার মনোভাব এবং দুর্দান্ত হাসি, যা আমরা সবাই খুব পছন্দ করি, তা আমরা আমাদের সঙ্গে রাখতে চাই। যদি সে ভ্রমণ করতে এবং দলের আশপাশে থাকতে সক্ষম হয়, আমি চাই সে সপ্তাহের প্রতি দিন ডাগআউটে আমার পাশে বসুক।’
গত ডিসেম্বরে হওয়ার মিনি নিলামে বাড়তি কোনো উইকেটকিপার নেয়নি দিল্লি। তাই পান্তে বিকল্প হতে পারেন আগে থেকে স্কোয়াডে থাকা ফিল সল্ট ও সরফরাজ খান। কিন্তু পন্টিংয়ের মতো পান্তের বিকল্প খুঁজে পাওয়া কঠিন, ‘পান্তের মতো ক্রিকেটারদের বিকল্প নেই। এ ধরনের ক্রিকেটাররা গাছে ধরে না। আমাদের তার বিকল্প খুঁজতে হবে, এরই মধ্যে খোঁজা শুরু করেও দিয়েছি।’
গত ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পান্ত। এর পর থেকে চিকিৎসাধীন আছেন এই উইকেটকিপার-ব্যাটার। দুর্ঘটনায় হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিঁড়ে গেছে পান্তের। তার হাঁটুর দুটি লিগামেন্টে সফল অস্ত্রোপচার করা হয়েছে। আর ছয় সপ্তাহ পর তৃতীয় লিগামেন্টটিতে অস্ত্রোপচার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ