ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৪০০ করে ব্রাভো-সাকিবদের দলে নাম লেখালেন ওয়াহাব
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানি পেসার ওয়াহাব।
৪০০ উইকেটের ক্লাবের ছয় নম্বর সদস্য হলেন ওয়াহাব। তার আগে ওই ক্লাবের সদস্য হয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ডোয়াইন ব্রাভো (৫৫৬ ম্যাচে ৬১৪ উইকেট), আফগানিস্তানের লেগব্রেক গুগলি বোলার রশিদ খান (৩৬৯ ম্যাচে ৪৯৬ উইকেট), ক্যারিবীয় অফস্পিনার সুনিল নারিন (৪৩৫ ম্যাচে ৪৭৪ উইকেট), দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির (৩৭৩ ম্যাচে ৪৬৬ উইকেট) এবং বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান (৩৮৮ ম্যাচে ৪৩৬ উইকেট)।
দ্রুততম ৪০০ উইকেট শিকারি হিসেবে রেকর্ডটি আফগান লেগি রশিদ খানের দখলে। তিনি মাত্র ২৮৯ ম্যাচেই ৪০০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
এরপর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারি হয়েছেন দক্ষিণ আফ্রিকান লেগি ইমরান তাহির (৩২০ ম্যাচে)। ৩৬২ ম্যাচ ৪০০ উইকেট শিকার করে তিন নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনিল নারিন।
ওয়াহাব রিয়াজ আছেন সুনিল নারিনের আগে। ৩৩৫ ম্যাচ খেলেই ৪০০ উইকেট পেলেন পাকিস্তানি এই পেসার। বাংলাদেশের সাকিব আল হাসানকে ৪০০ উইকেট শিকার করতে খেলতে হয়েছে ৩৫৩ ম্যাচ (২৪৭ ইনিংস)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ