ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আবারও নাসিরের জাতীয় দলে ফিরা নিয়ে সুখবর দিলেন নির্বাচক নান্নু
নাসির হোসেন। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিবেচনার বাইরেই আছেন এ অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। আর এভাবে খেললে জাতীয় দলে ফেরার বিবেচনায় থাকবেন বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিপিএলে এবার ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির। দলটির অধিনায়কও তিনি। সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। এখন পাঁচ ইনিংসে ব্যাট করে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। তারচেয়ে বেশি রান করেছেন কেবল সাকিব আল হাসানই (২৪৫ রান)। তবে মূল আলোচনা তার ধারাবাহিকতা নিয়ে। প্রতি ম্যাচেই ত্রিশের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি বল হাতেও দারুণ করছেন।
তবে দল হিসেবে ভালো খেলতে পারছে না নাসিরের ঢাকা। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। যে একটি জয় মিলেছে তাও এসেছে ওই নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে হার না মানা ৩৬ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। দলের ফলাফল যেমনই হোক প্রতি ম্যাচেই উজ্জ্বল নাসির।
নাসিরের এমন পারফরম্যান্স দেখে প্রধান নির্বাচক বলেন, ‘(নাসির) অনেক দিন পর এসেছে। খেলছে। ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেক দিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। ফিরে এসেছে সে। ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই চিন্তা করা হবে।’
বাংলাদেশ জাতীয় দলে এক সময়ে নিয়মিত খেলোয়াড় ছিলেন নাসির। ২০১১ সালে অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি ম্যাচ। এরমধ্যে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে ২০১৮ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বাদ পড়ে যান। অফফর্মের পাশাপাশি মাঠের বাইরে বাইরে নানা বিতর্কিত কাণ্ডে তাকে আর বিবেচনাই করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ