ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চূড়ান্ত হল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দিনক্ষণ ও ভেন্যু
সিরিজ শুরু হবে ওয়ানডে সংস্করণ দিয়ে। ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে কুড়ি ওভারের ম্যাচগুলো। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করা হবে একমাত্র টেস্টটি।
শুক্রবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভগীয় ক্রিকেটপ্রধান ও বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আয়ারল্যান্ডের সঙ্গে আগে ওয়ানডে সিরিজ হবে। যেটা সিলেটে অনুষ্ঠিত হবে।’
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬, ২৮ ও ৩০ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। একমাত্র টেস্টটি ৪ এপ্রিল শুরুর কথা রয়েছে। ম্যাচটি একদিন এগিয়ে আনাও হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ কিংবা ১৩ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড।
তবে বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে আগেই। মার্চের শুরুর দুই সপ্তাহ ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগাররা। বাংলাদেশ সফরে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে ইংলিশরা। দুই সিরিজই তিন ম্যাচের। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ