ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: আকাশ ছোয়া বেতনে বাবুর্চি খুঁজছেন রোনালদো
এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে রিয়াদ একাদশের হয়ে অভিষেকও হয়ে গেছে রোনালদোর। সেখানে আল নাসেরে ক্যারিয়ারের নতুন মিশন শুরুর অপেক্ষায় রয়েছেন পাঁচবার ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তবে ফুটবল ক্যারিয়ার শেষে নিজের অবসর জীবনকে সাজিয়ে তুলতে আগেভাগেই নানা উদ্যোগ হাতে নিয়েছেন সিআর৭।
এজন্য নিজ দেশ পর্তুগালে ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে ‘ফরএভার হোম’ নামে একটি বাড়ি তৈরি করছেন রোনালদো। নির্মাণাধীন বাড়িটির কাজ চলতি বছরের জুন মাসে শেষ হবে। বাড়িটি পুরোপুরিভাবে প্রস্তুত হওয়ার আগে তাই স্টাফ নিয়োগ করছেন তিনি।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন বলছে, পর্তুগালের বাড়িটি নিয়ে এরই মধ্যে বিপাকে পড়েছেন রোনালদো। বাড়িটিতে পরিবারের জন্য রান্নার করার বাবুর্চি খুঁজছেন পর্তুগিজ তারকা। কিন্তু বাংলাদেশি মুদ্রায় মাসিক ৬ লাখ টাকা (৪৫০০ পাউন্ড) বেতন দিয়েও বাবুর্চি খুঁজে পাচ্ছেন না সাবেক রিয়াল মাদ্রিদ এই তারকা।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে বলছে, রোনালদোর বিলাসবহুল ওই বাড়িতে একটি জায়গা জাপানি খাবার প্রস্তুতের জন্য নকশা করা হয়েছে। তাই খাবার তৈরির ব্যাপারে নাকি বেশ কিছু চাহিদা আছে রোনালদোর। যে মানুষটি রোনালদো, জর্জিনা এবং তাদের ৫ সন্তানের জন্য সুশিসহ অন্যান্য ঐতিহ্যবাহী পর্তুগিজ খাবার প্রস্তুত করতে পারবেন, এমন যোগ্য বাবুর্চিই খুঁজছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ