ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য ফিক্সিংয়ের অভিযোগঃ ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
বুরজোকা নিজে ও ফক্স স্পোর্টসের দুজন নির্বাহী কর্মকর্তা লাতিন ফুটবল সংস্থার ছয়জন প্রভাবশালী ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা।
ঘুষ নেওয়া এই ছয় ব্যক্তির মধ্যে আছেন সাবেক কনমেবল সভাপতি নিকোলাস লিওজ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্দো তিসেরা ও আর্জেন্টিনার ফুটবল ফেডারশনের সাবেক প্রধান নির্বাহী হুলিও গ্রানদোনা।
লাতিন ফুটবল সংস্থার গুরুত্বপূর্ণ ছয়জন ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন বুরজোকা, ফক্স স্পোর্টসের হারনান লোপেজ ও কার্লোস মার্তিনেজ। প্রাথমিকভাবে ফুটবলের কর্তাদের ঘুষ দেওয়ার জন্য ৬ কোটি ডলার বাজেট ধরা হলেও দেওয়া হয়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।
২০১৫ সালে ফিফার দুর্নীতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুরো টাকাটা দেওয়া হয়নি বলে আদালতে জানিয়েছেন বুরজোকা। কেন শুধু এই ছয়জনকে ঘুষ দেওয়া হয়েছিল, এই প্রশ্নে আর্জেন্টাইন ব্যবসায়ী বলেছেন, ‘আমরা তাঁদের ঘুষ দিয়েছি, কারণ, তাঁরা সবাই কনমেবলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’ যদিও ফক্স সংস্থা ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
‘ফুল প্লে গ্রুপ’ নামের আরেকটি স্পোর্টস মিডিয়াও বিচারের আওতাধীন আছে। অন্য আরেকটি সম্প্রচার স্বত্ত্ব পাওয়ার বিষয়ে তাঁদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আছে।২০১৫ সালে ফিফার সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। অবৈধ আর্থিক লেনদেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পুলিশি অভিযান চালানো হয়েছিল ফিফার সদর দপ্তরে।
পঞ্চম দফায় সভাপতি নির্বাচিত হলেও প্রবল সমালোচনার মুখে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন সেপ ব্ল্যাটার। সে সময় গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে সুইজারল্যান্ডে পালিয়ে যান বুরজোকা। যদিও সে বছরের জুনেই ইতালির পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য। এই মামলায় তিনিও এখন এফবিআইয়ের প্রধান সাক্ষী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ