ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে জানা গেল সেই আসল তথ্য যাদের কথায় আরও কিছু দিন খেলতে রাজি মেসি–দি মারিয়া
কাতার বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন লিওনেল মেসি- ফুটবল মহলে এমন একটা গুঞ্জন বেশ জোরেশোরেই ছিল। শোনা যায়, মেসির মধ্যে এমন একটা চিন্তাভাবনাও ছিল। যদিও বিশ্বকাপ জেতার পর তেমন কিছুই হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলতে চাওয়ার কথা জানিয়েছেন মেসি।
মেসি না হয় বিশ্বকাপের আগে নিশ্চিত করে কিছু বলেননি, কিন্তু আনহেল দি মারিয়া! তিনি তো বিশ্বকাপের আগে ঘোষণাই দিয়েছিলেন বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। তবে বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত বদলে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন এই উইঙ্গার।
মেসির ভাবনা ও দি মারিয়ার সিদ্ধান্ত দুটিই বদলে ফেলেছেন তাঁদের সতীর্থরাই। বিশ্বকাপের ফাইনালের দুই দিন আগেও নাকি ফাইনালের পরই জার্সি তুলে রাখার সিদ্ধান্তে অটল ছিলেন দি মারিয়া।
তবে সতীর্থদের চাপে শেষমেশ সিদ্ধান্ত বদলান তিনি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিওনার্দো পারদেস। পারদেসের দাবি, বিশ্বকাপের পর খেলা চালিয়ে যেতে এই দুই ফুটবলারকে জোর করেছিল তারা, ‘বিশ্বকাপের পরও তাদের খেলা চালিয়ে যাওয়াটা কঠিন ছিল। তবে আমরা তাদের জোর করছিলাম।’
আর্জেন্টিনার হয়ে মেসি-দি মারিয়ার শুরুটা কাছাকাছি সময়েই। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে না পারানোর দায়টা মেসির সঙ্গে পড়ত দি মারিয়ার কাঁধেও। সে জন্যই দলের সবাই চেয়েছিল, অন্তত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ যেন খেলেন মেসি-দি মারিয়া।
পারদেস বলেছেন, ‘অন্তত উপভোগ করার জন্য হলেও তাদের কিছু ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপ ট্রফি জেতাতে তারা তো কম কষ্ট ভোগ করেনি। এই মুহূর্তে বিদায়টা তাই ঠিক হতো না। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মানুষের সামনে খেলা তাদের প্রাপ্য।’
পারদেস প্রশংসায় ভাসিয়েছে তার দুই সতীর্থ ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে। দুজনই ৩৬ বছর পর মেসিদের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন।
বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও পেয়েছেন এনজো। এই দুই ফুটবলার সম্পর্কে পারদেস বলেছেন, ‘আমরা জানি তাদের সামর্থ্য কতটা। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তারা কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি। এরপরও বিশ্বকাপটা ওদের অসাধারণ কেটেছে। ওদের পারফরম্যান্স আমাকে গর্বিত করেছে। বিশ্বকাপ জিততে আমাদের সাহায্য করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ