ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতারে এসে বিশ্বকাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসির আবেগঘন বার্তা
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন মেসি। সেখানে তিনি বলেছেন, বিশ্বকাপ জেতার এক মাস পার হলেও এখনও আশ্বস্ত হচ্ছেন না তিনি। মেসির পোস্টের সঙ্গে যুক্ত একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফাইনালে আর্জেন্টিনার গোল এবং ম্যাচ শেষে মার্টিনেজের দুর্দান্ত সেভ। এছাড়াও, ভিডিওটিতে টাইব্রেকারের চূড়ান্ত শটের মুহূর্ত এবং খোলা টপ বাসে স্বাগত জানানোর দৃশ্য দেখানো হয়েছে।
ভিডিওর ক্যাপশানে মেসি লিখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দরতম মাসগুলোর একটি পার করলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়াতেই সবকিছু সুন্দর লাগছে। তবে এর আগেও কী দারুণ একটি মাসই না কাটিয়েছি। কত সব চমৎকার স্মৃতি জমা হয়েছে। সতীর্থদের সঙ্গে কাটানো দিনগুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কথা বলা, ট্রেনিং সেশন, যা কিছু উল্টাপাল্টা, সবই মিস করছি।’
মেসি আরও যোগ করেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ। আমি বলেছিলাম, জানতাম তিনি আমাকে ট্রফিটা দেবেন। তবে অর্জনের পরের সময়টা কেমন হবে, সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভুল ছিলাম না। কারণ, জয়োৎসবে মানুষের এত উন্মাদনা আমি কখনোই কল্পনা করিনি।’
পোস্টের একেবারে শেষ লাইনে মেসি লিখেছেন, ‘এক মাস পেরিয়ে গেছে, আমরা ... বিশ্বচ্যাম্পিয়ন!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ