ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তল ফুটবল বিশ্বেঃ মারাদোনার থেকেও মেসি বড়
বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টাইনদের কাছে সম্মানের একনম্বর সিংহাসন সবসময় বরাদ্দ থাকত মারাদোনার জন্য। তবে এবার বিশ্বকাপ জয়ের পর পরিস্থিতি বদলেছে। মারাদোনার ১৯৮৬-র বিশ্বকাপ জয়কে পিছনে ফেলে ২০২২-এ শ্রেষ্ঠত্বের চূড়ায় দলকে পৌঁছে দেওয়ার পর আর্জেন্টাইনদের কাছে শ্রদ্ধার মাপসুচকে বদল আনতে বাধ্য করেছেন পিএসজি সুপারস্টার।
২০১৮-য় জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পর মেসির সঙ্গে প্ৰথম আলোচনা করাকে অগ্রাধিকার দিয়েছিলেন স্কালোনি, এমনটাই জানাচ্ছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে বিপর্যয়ের পর সেই সময়ে ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন মহাতারকা। স্কালোনি জানাচ্ছেন, “সর্বপ্ৰথম যে কাজ আমরা করেছিলাম, তা হল মেসির সঙ্গে ভিডিও কলে কথা বলা। আমরা ফোন করায় ও জানায় ও সম্মানিত বোধ করছে। আমরা স্রেফ ওঁকে বলি, ‘ফিরে এসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি।’ তারপরে ও সেটাই করে। আট মাসের মধ্যেই আমরা দুর্ধর্ষ এক গ্রুপ বানিয়ে ফেলি।”
“মেসিকে কোচিং করানো মোটেই কঠিন নয়। টেকনিক্যাল পর্যায়ে ওঁকে তো ভুল ত্রুটি শুধরে দেওয়ার ব্যাপার থাকে না। তবে কখনও কখনও ওঁকে নির্দেশ দিতে হয় নির্দিষ্ট কোনও ছক অনুযায়ী আক্রমণে জোর দিতে বা অপোনেন্টকে প্রেস করতে। রক্তের সন্ধান পেলে ওই প্ৰথম ঝাঁপিয়ে পড়ে।”
বিশ্বকাপ জয়ের পর কুৎসিত সেলিব্রেশন করে গোটা বিশ্বে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি হোক বা বাস প্যারাডের সময়ে এমবাপের পুতুল নিয়ে উদযাপন- চরম নিন্দিত হয়েছেন তারকা গোলকিপার। তবে দলের গোলকিপারের পাশেই দাঁড়াচ্ছেন কোচ স্কালোনি। বলে দিয়েছেন, “ওঁর কিছু বিষয়ে ও নিজেই হয়ত খুশি হবে না। তবে ও একজন দারুণ মানুষ। বাচ্চাদের মত ও অনেকটা। ওঁর ব্যক্তিত্ব দলের সাফল্যে অনেক অবদান রেখেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ