ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিষেকেই হ্যাটট্রিক, জিলিয়ান ক্লাবকে শিরোপা জেতালেন সুয়ারেস
ব্রাজিলের ক্লাব ফুটবলের মৌসুম শুরুর টুর্নামেন্ট গুয়াচা রেকোপা-২০২৩ এর ম্যাচে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জয় তুলে নিয়েছে গ্র্যামিও। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন সুয়ারেস এবং মাত্র পাঁচ মিনিটের মাথায় পেয়ে যান জালের খোঁজ। ৩৮ মিনিটের মধ্যে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর তাতে ভর করে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে গ্রেমিও।
ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে গত বছরই দক্ষিণ আমেরিকায় পাড়ি জমিয়েছেন সুয়ারেস। নিজের শৈশবের ক্লাব ন্যাশিওনালের সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন। মূলত উরুগুয়ের জার্সিতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার জন্যই প্রতিযোগিতামূলক ফুটবলে যুক্ত ছিলেন তিনি। বিশ্বকাপ শেষে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার যান ব্রাজিলে, নতুন চ্যালেঞ্জের খোঁজে।
গ্রেমিওর সঙ্গে সুয়ারেসের চুক্তির মেয়াদ দুই বছরের। তাকে রাজকীয়ভাবে বরণ করে নিয়েছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটির সমর্থকরা। তখনই জানিয়েছিলেন, ক্লাবটিকে শিরোপা জেতাতে চান তিনি। অভিষেকেই সেই কথা রেখেছেন বার্সেলোনার সাবেক এই তারকা। শুরুতেই শিরোপা জয়ের আনন্দে ভাসিয়েছেন সমর্থকদের। তবে এখনও অনেকটা পথ বাকি। লিগ এবং আন্তঃমহাদেশীয় শিরোপা জেতাতে পারলেই লাতিন ফুটবলে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যেতে পারবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ