ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনাল্ডো কি আপদ, নতুন বিতর্কের সুনামি ফুটবল বিশ্বে
ম্যান সিটির বিরুদ্ধে ব্রুনোর গোলেই প্ৰথমে লিড নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তিনি ম্যাচের পরেই বলে দেন, “এখন আমরা একটা প্রকৃত দলের মত খেলছি। কয়েক মাস আগে কিছু ফুটবলার স্বার্থপরের মত শুধু নিজের জন্য খেলত।”
এমন মন্তব্যের পরেই হৈচৈ পড়ে যায়। রোনাল্ডোকে অপমান করার অভিযোগ ওঠে ব্রুনোর বিরুদ্ধে। পরে এমন মন্তব্যের জন্য বিতর্ক শুরু হতেই এবার পাল্টা দিলেন ফার্নান্দেজ। বিতর্কের ঢেউ সামলাতে তারপরেই আসরে নামেন ব্রুনো ফার্নান্দেজ। জানিয়ে দেন দেশজ মহাতারকার সঙ্গে তাঁর সংঘাতের কোনও সম্ভাবনাই নেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে ফার্নান্দেজ জানিয়ে দেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভাল খেলছে, এটা অনেকেরই সহ্য হবে না। তবে ক্লাবের জন্য ভাল কিছু বলা ছাড়া আমার আর কোনও বক্তব্য নেই। ক্রিশ্চিয়ানোকে আক্রমণ করার জন্য আমার নাম ব্যবহার করা বন্ধ হোক। ক্রিশ্চিয়ানো আমাদের দলের হয়ে অর্ধেক মরশুম খেলেছে। এবং এর আগেও বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি, লিভারপুল ম্যাচ থেকেই প্রত্যেকে দারুণ খেলছে। প্রকৃত দলের মত খেলছে। সকলেই এই ফলাফল দেখতে পাচ্ছে। আমরা এভাবেই খেলা চালিয়ে যাব।”
গত নভেম্বরে পিয়ার্স মর্গ্যানকে বিস্ফোরণ ঘটিয়ে সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ধুয়ে দেন রোনাল্ডো। তারপরেই ক্লাবের তরফে রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করা হয় তারকার। টানা পাঁচ ম্যাচ জিতে ম্যান ইউ প্রায় ধরে ফেলেছে ম্যাঞ্চেস্টার সিটিকে। দুজনের পয়েন্টের ফারাক মাত্র ১ পয়েন্টে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ছয় পয়েন্টে পিছিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ