ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঘে বাঘে লড়াইঃ সিদের বিপক্ষে অধিনায়ক রোনালদো
কারণ এটাই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য শেষ লড়াই। আর এই লড়াইয়ে পর্তুগিজ উইঙ্গার মাঠে নামবেন অধিনায়কের আর্মব্যান্ড পরে।
আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের শীর্ষ দুই ক্লাব আল-হিলাল ও আল-নাসেরের সম্মিলিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির বর্তমান ক্লাব পিএসজি। এই ম্যাচে সৌদির দুই ক্লাবের প্রতিনিধিত্বকারীদের অধিনায়ক হিসেবে খেলবেন রোনালদো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'।
২০২২ বিশ্বকাপের পর প্রায় ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন রোনালদো। কিন্তু এখনও ক্লাবটির জার্সিতে মাঠে নামা হয়নি তার। কারণ বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে খেলার সময় প্রতিপক্ষ (এভারটন) দলের এক সমর্থকের মোবাইল ফোন ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
মহাদেশ বদলে এশিয়ার ক্লাবে নাম লেখালেও রোনালদোকে নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে নামতে হচ্ছে। ফলে আল-নাসেরের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েও দুই ম্যাচে মাঠের বাইরেও থাকতে হয় তাকে। পিএসজির বিপক্ষে ম্যাচটিও প্রীতি ম্যাচ। ফলে সৌদি লিগে তার অভিষেক এখনও দেরি আছে। অবশ্য এর আগেই সৌদির ফুটবলে তার অভিষেক হচ্ছে। আর তাকে এই ম্যাচে অধিনায়ক নির্বাচিত করে সম্মান প্রদর্শন করা হবে।
অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে পিএসজিতে ফিরেছেন মেসি। এরইমধ্যে প্যারিসিয়ানদের হয়ে দুই ম্যাচে মাঠেও নেমেছেন তিনি। এর মধ্যে এক ম্যাচে গোল করে দল জিতিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার পিএসজির কাতার ও সৌদি আরব সফরেও যাচ্ছেন তিনি। সেখানেই তার দেখা হচ্ছে রোনালদোর সঙ্গে। এর আগে ইউরোপের শীর্ষ পর্যায় এবং জাতীয় দলের জার্সিতে বহুবার মুখোমুখি হলেও এবারের ম্যাচ হবে তাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
সব ঠিক থাকলে রোনালদোবাহিনীর বিপক্ষে ম্যাচটিতে মেসির পাশাপাশি খেলবেন পিএসজির অন্য দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। অর্থাৎ চার মহাতারকা এক ম্যাচে। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে প্রত্যাশার পারদ উঠে গেছে অনেক উঁচুতে। বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, ম্যাচের সব টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ