ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-রোনালদো দ্বৈরথের এক টিকিটের মূল্য যত কোটি টাকা
আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদের ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিং ফাহাদ স্টেডিয়ামে আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের নিয়ে গঠিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবে। হয়তো সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার এই সাক্ষাৎ হতে যাচ্ছে শেষবারের মতো! তাই ম্যাচটি গ্যালারিতে বসে দেখার জন্য অনলাইনে টিকেটের জন্য হুমড়ি খেয়ে নেমে পড়েছেন তাদের ভক্ত সমর্থকরা।
মরুর বুকে মেসি-রোনালদো দ্বৈরথ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে টিকিটের জন্য প্রায় ২০ লাখ মানুষ আবেদন করেছেন। তবে প্রীতি এই ম্যাচটিকে ঘিরে সৌদি ক্লাব আল নাসর ও আল হিলাল কর্তৃপক্ষ কেবল একটি টিকিট নিলামে তুলেছে। যার দাম উঠেছে ২.২ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি ২৯ কোটি টাকার সমান।
আরও পড়ুন- মেসি-রোনালদো ‘দ্বৈরথ’ দেখতে ২০ লাখের বেশি আবেদন
চাঞ্চল্যকর ওই খবরে বলা হয়েছে, সৌদি আরবের অন্যতম বড় ব্যবসায়ী মুশরেফ আল ঘামাদ মেসি-রোনালদোর ম্যাচ দেখার জন্য ২৯ কোটি টাকা খরচ করতেও রাজি। দেশটির রিয়েল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের মালিক তিনি।
আগামীকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) মেসি-রোনালদোর ম্যাচের সেই একমাত্র টিকিটটির নিলাম শেষ হবে। নিলামে বিজয়ী ব্যক্তির হাতেই বিরল সেই টিকিটটি তুলে দেওয়া হবে।
মেসি-রোনালদোর ম্যাচ শুধু গ্যালারিতে ভালো জায়গায় বসে দেখা নয়, দুই দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। ম্যাচের আগে কিংবা পরে ড্রেসিং রুমে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনালদো, নেইমার-এমবাপের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে।
উল্লেখ্য, সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল মেসি-রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ