ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
‘এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি’
রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান উত্তর দিতে গিয়ে প্রথমে পাশ কাটিয়ে যেতে চাইলেন। তার প্রথম কথাটির ভাবার্থ তেমনটাই দাঁড়ায়। প্রেস মিটে সোহানের প্রথম কথা ছিল এমন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে যখন তর্কাতর্কি হয়েছে, তখনতো আমি ঠিক সেখানে ছিলাম না। আমি এই পাশে ছিলাম। মাঠে ছিলাম, তবে অন্য দিকে। কী কথা হয়েছে আমি জানি না। আমি আমার পাশে ছিলাম।’
কিন্তু আপনিও তো বোলার পরিবর্তন করেছেন। সোহানের জবাব, ‘আমি দেখছিলাম, সাকিব ভাই বাইরে থেকে যখন চেঁচাচ্ছিলেন, এজন্য আমিও বদলাচ্ছিলাম। সাকিব ভাই যখন বাইরে থেকে চিৎকার করছিল, এজন্য আমিও বদলাচ্ছিলাম বাইরে থেকে।’
কিন্তু পুরো ঘটনাটি যা ঘটলো, তেমনটা কি আগে কখনো দেখেছেন? এই প্রশ্নের জবাবটা আর এড়িয়ে যেতে পারলেন না সোহান। সোজা-সাপটা বলে ফেললেন, ‘না আগে দেখিনি। আজকে দেখলাম। প্রথমবার।’
সোহান যোগ করেন, ‘সবাই নিজ নিজ দলের ভালোর চেষ্টা করেন। আসলে আপনার দলের জন্য যতটুকু করা দরকার, আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ। যে যার দিক থেকে চেষ্টা করে। আমি যদি বলি, আমি অবশ্যই চাইবো আমার সেরা বোলার সেরা ব্যাটারের সামনে বোলিং করা।’
তবে রংপুর অধিনায়ক মানতে নারাজ, পরিস্থিতি ঘোলা করতে ইচ্ছে করেই এমন ঘটনা ঘটায়। ‘কেউ চায় না, এরকম কিছু কিছু জিনিস ঘটে যায়; এটা হয়, কারো একরম চিন্তা থাকে না। অনেক কিছু যেটা মাঝে মধ্যে হয়।’ তবে সোহানের শেষ অনুভব মিশ্রিত বক্তব্য, ‘আরেকটু বেটার হতে পারে সবকিছু।’
সেই বেটারট কেমন? ‘বেটারটা সবদিক থেকেই। বেটারটা আমার মনে হয় শুধু খেলোয়াড়রা করবে এমন না, সব জায়গা থেকেই আসা উচিত। সবারই এ জিনিসে ইনভলভ হওয়া উচিত। আপনি যদি মনে করেন আমরা ক্রিকেটার আমরা পেশায় আছি। শুধু এই চিন্তা না করে। যার যার জায়গায় সবাই যদি বেটার করতে চায়। তাহলে আরও বেটার হতে পারে। কারণ আমাদের কালচারটাই এরকম, কিছু করলেই উল্টো দিকে চলে যায়।’
কোন বিষয়গুলো ট্রিগার পয়েন্ট? সোহানের জবাব, ‘আমি যেটা বললাম, যখন মাঠে খেলি আমরা, আমি অবশ্যই চাইবো শতভাগ দিয়ে আমার দল যেন জেতে। অনেক সময় যে জিনিস বললাম, কিছু ইন্সিডেন্ট ঘটে। এটা পার্ট অব গেম; কিন্তু আমার কাছে মনে হয় জিনিসগুলো আরেকটু বেটার চিন্তা ভাবনা করলে..., অবশ্যই আমি চাইবো দল যেভাবেই হোক জিতুক। অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়, আমরা হয়তো রিয়্যাক্ট করি। কিছু কিছু জিনিস ওই সময় বেশ কয়েকটি জিনিস থেকে হয়; কিন্তু এ বিষয়গুলো আরেকটু ভালো করা যায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ